ফেব্রুয়ারিতে ২২২ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার : মহিলা পরিষদ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:৩১ পিএম

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১১৬ জন কন্যা এবং ১০৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ২৬জন কন্যাসহ ৪২ জন। ৩ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৫ জন কন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১১ জন কন্যাসহ ১৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৪ জন কন্যা। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩টি। এসিডদগ্ধের শিকার হয়েছেন ২ জন এবং অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২জন নারী। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৪ জন, এর মধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ৭ জন। ৩ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে, এরমধ্যে ১ জন কন্যাসহ ২ জনের হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১২জন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ১ জন কন্যাসহ ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৪ জন কন্যাসহ ১৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৫ জন কন্যাসহ ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়াও ৪ জন কন্যাসহ ৫ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ৪ জন কন্যাসহ ৭ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন।

২০ জন কন্যাসহ ২১ জনের অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৭ টি। এ ছাড়া ৫ জন কন্যাসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর