হেনা দাসের চেতনা তরুণদের অনুপ্রেরণা যোগাবে

আপডেট : ২০ মে ২০২৪, ০১:৫৪ পিএম

শিক্ষাবিদ, নারীনেত্রী হেনা দাস। তিনি নারী আন্দোলনকে শক্তিশালী করতে অসামান্য ভূমিকা রাখেন। হেনা দাসের চেতনা, কর্মমুখী জীবন আজকের তরুণদের জন্য অনুপ্রেরণা যোগাবে। হেনা দাসের লেখা তরুণ প্রজন্মকে  জানতে হবে। তাঁর লেখা ‘চার পুরুষের কাহিনী’ ইতিহাসের সাক্ষী।

সংগঠনের প্রয়াত সভাপতি হেনা দাসের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় তাঁর  লেখা ‘চার পুরুষের কহিনী’ প্রবন্ধের উপর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল  ১৯ মে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম ও মুনিরা খান মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, হেনা দাসকে খণ্ডিতভাবে তাকে বোঝা যাবে না। সমাজের উঁচু থেকে নীচু সকল শ্রেণীর মানুষের সঙ্গে তাঁর সখ্য ছিল। একজন প্রগতিশীল,  কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, সহনশীল এবং নবজাগরণে বিশ্বাসী ছিলেন হেনা দাস।  তিনি স্বার্থহীনভাবে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানের উন্নতির জন্য কাজ করেছেন। তাঁর লেখায় তৎকালীন রাজনৈতিক–সামাজিক-সাংস্কৃতিক দিক উপস্থাপিত হয়েছে সুস্পষ্টভাবে। হেনা দাসের আন্দোলন ছিল সকল বৈষম্য থেকে মানুষকে মুক্ত করা। এ আন্দোলনকে এগিয়ে নিতে তরুণদের ভাবনাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, হেনা দাসের চার পুরুষের কাহিনী পড়া না থাকলে জীবনে অনেক কিছুই অজানা থেকে যাবে। এটি আত্মজীবনীমূলক হলেও শুধুই তাঁর আত্মকথন নয়। বইটি তাঁর চার পুরুষের সময়কালে সমাজ–রাজনীতি ও ইতিহাসের প্রামাণ্য দলিল। এই বইটিতে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের চিত্র তিনি অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন।  

আলোচনায় অংশগ্রহণ করেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অর্চি হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদ খালিদ, শান্তি ও সংঘর্ষ  শিক্ষার্থী সামিরা রহমান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারাব আল রহমান ভূইয়া এবং  বাংলাদেশ মহিলা পরিষদের গবেষণা ও পাঠাগার উপপরিষদ সদস্য হালিমা তুস সাদিয়া।

আরও পড়ুন:

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর