জুলাই মাসে ২৬৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম

চলতি বছরের জুলাই মাসে দেশে ২৬৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ মাসে ধর্ষণের ঘটনা ৪১টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৩টি, ধর্ষণ ও হত্যার ১টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত 'মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই, ২০২৪' এ তথ্য তুলে ধরা হয়েছে। আজকে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এর পক্ষ থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না। ফলে দিন দিন নারী ও শিশুর প্রতি সহিংসতা একই ধারাবাহিকতায় ঘটছে, যা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। এ মাসে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন– ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর তুলনায় কিছুটা কম হলেও তা অত্যন্ত উদ্বেগজনক।

এমএসএফ এর প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই মাসে ধর্ষণের শিকার ৪১ জনের মধ্যে ৭ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন কিশোরী ও ৮ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ১৫টি, যৌন হয়রানি ১৮টি, শারীরিক নির্যাতনের ২২টি ঘটনা ঘটেছে। এ সময়ে ১ জন শিশু, ১৩ জন কিশোরী ও ৩৮ জন নারীসহ মোট ৫২ জন আত্মহত্যা করেছেন। অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।
প্রতিবেদন থেকে আরও জানা যায় এ মাসে অপহরণের শিকার হয়েছেন ২ জন শিশু, ২ জন কিশোরী ও ৩ জন নারী। অপরদিকে ২ জন শিশু, ৭ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন।

এছাড়া জুলাই মাসে ১ জন শিশু, ১ জন কিশোরী ও ৭ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৭ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৭ জন শিশু ও কিশোরী রয়েছেন। এ ছাড়া এ মাসে ২টি ধর্ষণের চেষ্টার ঘটনা সমাজপতিরা আপস করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে তারা সালিশে মীমাংসা করে সিদ্ধান্ত দিয়েছেন।

আরও পড়ুন:

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর