ফেব্রুয়ারি মাসে ২৯৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৯৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গতমাসের তুলনায় ২৪টি বেশি। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ৫৭টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি, ধর্ষণ ও হত্যার ২টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী। ধর্ষণের শিকার ৫৭ জনের মধ্যে ১৬ জন শিশু, ১৭ জন কিশোরী, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩ জন কিশোরী ও ১৪ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৯টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৩৬টি ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন ফেব্রুয়ারি, ২০২৫’–এ তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। ২৮ ফেব্রুয়ারি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

প্রতিবেদন বলা হয়, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে বেশি। এছাড়া ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা কিছুটা কমলেও হত্যার ঘটনা বেড়েছে। এছাড়া পরিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর মতো একই ধারাবাহিকতায় ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। গতমাসে মহাসড়কে প্রকাশ্যে দম্পতিকে কোপানো, চলন্ত বাসে সংঘবদ্ধ ডাকাতদল কর্তৃক যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যাওয়া, বাসের মধ্যে নারীদের শ্লীলতাহানির ঘটনায় নাগরিক জীবন উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত ছিল।

এমএসএফ মতে, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হয়নি। ফলে নারী ও শিশুর প্রতি সহিংসতা ঘটেছে, যা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ফেব্রুয়ারি মাসে ২ জন শিশু, ১২ জন কিশোরী ও ৩৪ জন নারীসহ মোট ৪৮ জন আত্মহত্যা করেছেন। গতমাসে অপহরণের শিকার হয়েছেন ৩ জন শিশু, ২ জন কিশোরী ও ৫ জন নারী, অপরদিকে ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়া গতমাসে ১ জন শিশু, ২ জন কিশোরী ও ৬ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৫ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৬ জন শিশু ও কিশোরী রয়েছেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গতমাসে ১ জন শিশুর ধর্ষণের চেষ্টার ও ১ জন কিশোরীর ধর্ষণের ঘটনা সমাজপতিরা আপস করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়া গতমাসে ৪ জন মৃত ও ১ জন জীবিত মোট ৫ জন নবজাতক শিশুকে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, যা অমানবিক ও নিন্দনীয়।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, জামায়াতে ইসলামীর আপত্তির...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি...
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর