নারীর প্রতি সহিংসতা নির্মূলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: মহিলা পরিষদ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম

নারীর প্রতি সহিংসতা নির্মূল কেবল নারীর কাজ নয়, সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুগ যুগ ধরে নারীর প্রতি প্রচলিত বৈষম্যমূলক প্রথা, রীতিনীতি থেকে বের হয়ে না আসার কারণে এখন নারীবিদ্বেষী প্রচারণার সুযোগ তৈরি হচ্ছে। একইসঙ্গে এই অপতৎপরতা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। নারীকে ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করার প্রয়াস কোনভাবেই কাম্য নয়। ৫৫ বছর আগের নারীসমাজের সঙ্গে এখনকার নারীসমাজের পার্থক্য আছে। আজকের নারীসমাজ অনেক বেশি অধিকার সচেতন।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সাম্প্রতিক সময়ে নারীর মানবাধিকার পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদের বক্তব্য- বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ-সম্মেলনে মডারেটর হিসেবে বক্তব্য প্রদানকালে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এসব কথা বলেন। আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম এবং আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং–এর পরিচালক জনা গোস্বামী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবেয়া খাতুন বলেন, দেশের সকল পর্যায়ে নারীর অবস্থান এবং অংশগ্রহণ দৃশ্যমান হলেও দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর সমঅধিকার, সমমর্যাদা এবং সমঅংশীদারিত্বের প্রশ্নে সমপ্রতিনিধিত্বে নারী এখনও উপেক্ষিত। নারীর অংশগ্রহণে দেশের অর্থনীতির পশ্চাৎপদতা হ্রাস পেলেও জনগণের মনোজগতে বিশেষত নারীর প্রতি নেতিবাচক, অধস্তন দৃষ্টিভঙ্গি এখনও বিদ্যমান। এর ফলে পারিবারিক সহিংসতা, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, উত্ত্যক্তকরণ, যৌতুক প্রথা, বাল্যবিবাহ এবং নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রদর্শনের মাধ্যমে নারীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে নারী সমাজকে আরও অগ্রসর করে নিতে নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে অগ্রাধিকার দিতে হবে।

সংবাদ সম্মেলনে কয়েকটি সুপারিশ উত্থাপন করা হয়। সুপারিশগুলো হলো: নারী বিদ্বেষী প্রচার প্রচারণা বন্ধ করার লক্ষ্যে এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, নারীর প্রতি সকল প্রকার সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, মব সহিংসতার অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে, গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপন নিশ্চিত করতে সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা সৃষ্টির প্রয়াস প্রতিহত করতে হবে এবং সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাষ্ট্রীয় নীতিমালা বিরোধী অপতৎপরতা প্রতিহত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মডারেটরের বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম আরও বলেন, ‘নারীর মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী বিদ্বেষী সমাজ তৈরির অপচেষ্টাকে প্রতিহত করতে সংগঠন কেবল এককভাবে নয় বরং দেশের সকল মানুষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে প্রতিহত করবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নের ক্ষেত্রে ৫ নম্বর লক্ষ্যমাত্রা জেন্ডার সমতা- উপেক্ষা করা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, রাষ্ট্র এখানে প্রতিশ্রুতিবদ্ধ।’

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘নারী আন্দোলনের অন্যতম দাবি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজনীতিতে নারীর কার্যকর ও সক্রিয় অংশগ্রহণ এবং সংসদে নারীর জন্য ন্যূনতম এক তৃতীয়াংশ আসন সংখ্যা ও সরাসরি নির্বাচন বিষয়গুলো নারী বিষয়ক সংস্কার কমিশনে গুরুত্ব পেয়েছে। তবে নারীর সংসদে মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হওয়ার চেয়ে সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে সংগঠন সহিংসতার শিকার নারীর পাশে থেকে তাকে কাউন্সেলিং সেবা, চিকিৎসা সেবা ও আইনি সহায়তা প্রদানের পাশাপাশি জনমত তৈরির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশে মাত্র দুইটি ডিএনএ ল্যাব রয়েছে, যা তৃণমূলে ধর্ষণের শিকার নারীর তাৎক্ষণিক আইনি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

বক্তারা আরও বলেন, বাল্যবিয়ে আরো একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশ মহিলা পরিষদের একটি গবেষণায় দেখা গেছে বাল্যবিয়ে কেবল দরিদ্র পরিবারেই ঘটছে এমন নয়, মধ্যবিত্ত পরিবারেও বাল্যবিয়ের ঘটনা ঘটছে। বাল্যবিয়ে প্রতিরোধে কমিটি আছে, আইন আছে তবে বাস্তবে প্রয়োগ নাই। বাল্যবিয়ে প্রতিরোধে থাকা কমিটির জন্য বাজেট বরাদ্দ আছে কিনা দেখতে হবে, কমিটির মনিটরিং জোরদার করতে হবে, প্রশাসনিক তৎপরতা জোরদার করতে হবে, অপ্রাপ্ত বয়স্কদের কোর্ট ম্যারেজ বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, বাল্যবিয়ের কারণ চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে এবং নকল জন্মসনদ তৈরি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর