এবার আমেরিকায় চুম্বক-বিরল খনিজ রপ্তানি বন্ধের ঘোষণা চীনের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

বাণিজ্য যুদ্ধের মধ্যে এবার আমেরিকায় চুম্বক ও বিরল খনিজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে শি জিনপিং প্রশাসন। চীনের নতুন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আমেরিকা। কারণ, এসব খনিজ ও চুম্বক বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে আমেরিকা, যার অধিকাংশই আসে চীন থেকে। 

আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় কয়েক দিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোন জিনিসগুলো রপ্তানি করা হবে, তা নিয়ে নতুন বিধিমালার খসড়া তৈরি করেছে জিনপিং প্রশাসন।

পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে গত ৪ এপ্রিল ছয়টি বিরল ভারী ক্ষার মৃত্তিকাসহ বিরল চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন। ওই বিরল ক্ষার মৃত্তিকাগুলো কেবল বেইজিংয়েই পরিশোধন করা হয়। আর বিরল চুম্বকগুলোর ৯০ শতাংশই চীনে উৎপাদন হয়।

বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় এবার এসব পণ্য রপ্তানিতে লাগাম টেনে ধরল বেইজিং। ওয়াশিংটনে বিরল কয়েকটি খনিজ পদার্থ ও চুম্বক রপ্তানি বন্ধ করেছে দেশটি। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে জিনপিং প্রশাসন।

খনিজ ও চুম্বকগুলোর চালান এখন কেবল বিশেষ রপ্তানি লাইসেন্স থাকলেই চীনের বাইরের কোনো দেশে যেতে পারবে। তবে বেইজিং এখনও এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি।

চীনের নতুন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আমেরিকা। কারণ, চীনা বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, অ্যারোস্পেস, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। আর বিরল চুম্বক ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য।

এর আগে, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে আমেরিকাকে নিজেদের ভুল সংশোধনের আহ্বান জানায় বেইজিং। অন্যদিকে, অন্যায্য বাণিজ্য ভারসাম্য তৈরী করে বেইজিং যুগ যুগ ধরে আমেরিকাকে অসম্মান করে আসছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের।

হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ব্রিফিং নয়, বরং ট্রুথ সোশ্যালে বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বদলে যাচ্ছে বিশ্ববাজারের হিসাব-নিকাশ।
যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে চলা দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননে আগ্রাসন ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোনালাপে দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে...
যুদ্ধ বন্ধে এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়েও সমঝোতা হবে বলে মত তাঁর।
ডেঙ্গু মোকাবিলায় নাগরিকরা সহযোগিতা না করলে প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ শনিবার রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন...
আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি নৌকা থেকে ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে...
ফিফা বিশ্বকাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। কাল সকাল ৬টায় হন্ডুরাসের বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৪টায় ব্রাজিল-মিশর লড়াই। আলাদা ম্যাচে নামবে ইউরোপের দুই জায়ান্ট...
লোডিং...

এলাকার খবর