জ্বালানি সংকট: মন্ত্রীদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দিল সেনেগাল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সেনেগালের মন্ত্রীদের সব ধরনের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী উসমান সোনকো। শুক্রবার এক যুব সমাবেশে দেওয়া বক্তব্যে সোনকো এই ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোনকো নিজেও নাইজার, স্পেন এবং ফ্রান্স সফর স্থগিত করেছেন। তিনি জানান, সরকারি ব্যয় কমাতে খনি মন্ত্রী আগামী সপ্তাহে সরকারের আরও কিছু পদক্ষেপের ঘোষণা দেবেন।

সমাবেশে প্রধানমন্ত্রী সোনকো জানান, তিনি কাউকে চাপে ফেলতে চান না, বরং এই কঠিন বিশ্ব সম্পর্কে একটি ধারণা দিতে চান।

নিজস্ব তেল ও গ্যাস থাকলেও সেনেগাল মূলত আমদানিকৃত জ্বালানির ওপরই নির্ভরশীল। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সেনেগালের অর্থনীতিকে শক্তিশালী হিসেবে বর্ণনা করে। সে সময় দেশটির প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ। মুদ্রাস্ফীতিও ছিল নিম্নমুখী। তবে দেশটির ঋণের পরিমাণ মোট অর্থনীতির ১৩০ শতাংশের বেশি। এটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

দুই বছর আগে ক্ষমতায় আসা সোনকো এই বিশাল ঋণের জন্য আগের সরকারকেই দায়ী করেন।

বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বেড়েছে। বুধবার অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। এরই মধ্যে ৪ শতাংশ দাম কমার তথ্য দিয়েছে সিএনএন।
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর