এবার কি আরও ভয়ংকর হয়ে দেখা দিয়েছে ইবোলা ভাইরাস?

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:২৫ পিএম

কঙ্গো ও উগান্ডায় ভয়াবহ রূপ নিতে যাচ্ছে ইবোলা ভাইরাস মহামারি। এখন পর্যন্ত সেখানে ৩০০-র বেশি সন্দেহভাজন আক্রান্ত এবং অন্তত ৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার ২৯.৩৩ শতাংশ!

রোববার এ প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কঙ্গোতে প্রথম ইবোলা শনাক্ত হয় ১৯৭৬ সালে। তবে এ মাসের শুরুতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। এটি সেখানে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।

রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বুন্ডিবুগিও ধরনের বিরল ইবোলা ভাইরাসের কারণে এই সংক্রমণ ছড়াচ্ছে। পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে না পৌঁছালেও প্রতিবেশি দেশগুলোতে সংক্রমণ ছড়ানোর উচ্চ ঝুঁকি রয়েছে।

ডাব্লিউএইচও প্রধান জানান, সন্দেহভাজন সংক্রমণের খবর পাওয়ার পর ইতুরিতে যায় বিশেষজ্ঞ দল। সেখানেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

কঙ্গো ছাড়া উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ও ইবোলা সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে। কঙ্গো থেকে যাওয়া এক ব্যক্তি উগান্ডার রাজধানী কাম্পালার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকেই সতর্ক দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা অত্যন্ত প্রাণঘাতী ভাইরাস। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল, দূষিত বস্তু বা মরদেহের সংস্পর্শে এ রোগ ছড়ায়। সংক্রমণের পর লক্ষণ দেখা দিতে ২১ দিন পর্যন্ত লাগতে পারে।

তবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় ইবোলার মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। তবে, কঙ্গোতে ছড়ানো বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয়নি।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের সূচনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকরা। ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি ২০০৭ বা ২০১২ সালের প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়। বরং বুন্ডিবুগিও ধরনের ইবোলা...
আফ্রিকার ডি আর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা...
ইবোলার নতুন ধরন বুন্দিবুগিও মোকাবিলায় নতুন টিকা তৈরির দাবি করেছে রাশিয়া। আফ্রিকার বিভিন্ন দেশে সংক্রমণ ও মৃত্যুহার বাড়তে থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে,...
কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ৭৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কেনিয়া রেডক্রস এবং পুলিশ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর