চার বছর, ১০০-র বেশি ফ্লাইট, সবই ফ্রি-তে…সবার চোখে ধুলো দিলেন এত সহজে!

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সিনেমার নকলই যেন করে দেখালেন ডালাস পোকর্নিক! ৩৩ বছর বয়সী এই কানাডিয়ান চার বছর ধরে নিজেকে কখনো পাইলট, কখনো-বা কেবিন ক্রু পরিচয় দিয়ে কোনো টিকিট ছাড়াই চড়েছেন শতাধিক ফ্লাইটে!

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারলাইনের নামে ভুয়া কর্মী পরিচয়পত্র বানিয়ে পোকর্নিক বিনা টিকিটে ভ্রমণের সুযোগ নিয়েছেন বলে অভিযোগ এসেছে মার্কিন আদালতে। এমনকি এক পর্যায়ে তিনি বিমানের ককপিটে বসার অনুমতিও চেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কৌঁশুলিরা!

মামলার অভিযোগপত্রে ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পোকর্নিক এমন করেছেন বলা হলেও, বিচার বিভাগ বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত চার বছর ধরেই এমন কাণ্ড ঘটিয়েছেন পোকর্নিক।

অবশেষে পানামায় গ্রেপ্তার হয়েছেন পোকর্নিক, এরপর তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে অনলাইন প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিতে পোকর্নিকের ‘প্রতারণা’র যে কৌশলের বর্ণনা পাওয়া যায়, তার সঙ্গে ২০০২ সালে ডিক্যাপ্রিওর মুক্তি পাওয়া সিনেমাটির বিস্ময়কর মিল রয়েছে। ওই ছবিতে দেখা যায়, এফবিআইয়ের হাত এড়িয়ে এক কিশোর পাইলট সেজে বিশ্বজুড়ে ঘুরে বেড়ায়।

কৌঁশুলিদের মতে, পোকর্নিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত কানাডার একটি এয়ারলাইনে বৈধভাবে কেবিন ক্রু হিসেবে কাজ করেছিলেন। তবে অভিযোগের সময়, অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সালে তিনি কোনো এয়ারলাইনের কর্মী ছিলেন না। চাকরি ছাড়ার পরের বছরগুলোতে তিনি নকল ব্যাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তিনটি এয়ারলাইনে পাইলট ও কেবিন ক্রুদের জন্য সংরক্ষিত ফ্লাইটে ভ্রমণ করেন বলে অভিযোগ রয়েছে।

একবার তিনি বিমানের ককপিটে থাকা ‘জাম্প সিটে’ বসার আবেদনও করেছেন বলে জানা গেছে অভিযোগপত্রে। এই আসন সাধারণত ছুটিতে থাকা পাইলটদের জন্য সংরক্ষিত। অথচ পোকর্নিক পাইলট নন, এমনকি তাঁর কোনো বৈধ উড্ডয়ন সনদও ছিল না — এমনটাই দাবি কৌঁসুলিদের। তবে তিনি সত্যিই কোনো ফ্লাইটে পাইলটদের সঙ্গে ককপিটে বসেছিলেন কি না, তা স্পষ্ট নয়।

অভিযোগপত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, সেগুলোর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের হনুলুলু, শিকাগো ও টেক্সাসের ফোর্ট ওয়ার্থে।

দোষী প্রমাণিত হলে পোকর্নিকের সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

পাকিস্তানের করাচির উপকূলের কাছে ৫ আরোহী নিয়ে একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর শেষ হওয়ার পর জানা গেল, মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২০০টি জেট উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক...
আসামের কার্বি আংলং এলাকায় দুজন পাইলটকে নিয়ে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে বিবিসি বাংলা।
ভারতে অজিত পাওয়ারের হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের বারামতিতে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও ফ্লাইট অ্যাটেনডেন্ট পিঙ্কি মালী। ‘কাল কাজ শেষে কল দিও’—বাবার সেই অনুরোধ আর পূরণ হলো না।...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর