৬০ দেশের পণ্যে বড় শুল্ক বসালেন ট্রাম্প

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

বেশ কিছু বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

 সুপ্রিম কোর্টে বড় ধরনের আইনি পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট যে সাময়িক শুল্ক আরোপ করেছিলেন, তার মেয়াদ শুক্রবার শেষ হতে চলেছে।

প্রতিবেদন বলছে, ঠিক এই সময়েই তিনি যুক্তরাষ্ট্রের বহু বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে দুই অঙ্কের (১০ শতাংশ বা তার বেশি) শুল্ক আরোপের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র ৬০টি দেশের আমদানিপণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে—এই দেশগুলো যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ শতাংশের জোগান দেয়।

অভিযোগ করা হয়েছে, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে যথেষ্ট কঠোরতা দেখায়নি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং তা কঠোরভাবে কার্যকর করা হয়; আমাদের বাণিজ্যিক অংশীদারদেরও একই পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।”

তিনি বলেন,“আজকের এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও বাণিজ্য বিকৃতকারী—উভয় ধরনের কর্মকাণ্ড সংশোধনের প্রক্রিয়া শুরু করবে এবং এর মাধ্যমে সব জায়গার শ্রমিকদের অবস্থার উন্নতি হবে।”

ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বিশ্বব্যাপী আরোপিত সাময়িক ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই নতুন শুল্কগুলো কার্যকর হবে।

গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় ও সাহসী শুল্ক পদক্ষেপটি বাতিল করে দেওয়ার পর ট্রাম্প সাময়িক শুল্ক আরোপের পথ বেছে নিয়েছিলেন।

এখন তিনি ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় আরও দীর্ঘস্থায়ী শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছেন। এই ধারাটি প্রেসিডেন্টকে এমন সব দেশের বিরুদ্ধে আমদানি কর ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেয়, যারা “অযৌক্তিক”, “অন্যায্য” বা “বৈষম্যমূলক” বাণিজ্য চর্চায় লিপ্ত বলে প্রমাণিত হয়।

নিজের প্রথম মেয়াদে চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প ৩০১ নম্বর ধারাটি ব্যবহার করেছিলেন এবং সেই পদক্ষেপ আদালতের চ্যালেঞ্জেও টিকে গিয়েছিল।

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর