আইএস দমনে তালেবানকে সহযোগিতার ঘোষণা রাশিয়ার

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৪৬ এএম

আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস)-এর হুমকি মোকাবিলায় তালেবান সরকারকে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তানে মস্কোর বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ এ তথ্য জানান।

তিনি বলেন, আইএস আফগানিস্তান ও রাশিয়ার জন্য অভিন্ন শত্রু। আইএসের আফগান শাখার বিরুদ্ধে তালেবানের অভিযানকে আমরা স্বাগত জানাই এবং এই প্রচেষ্টায় আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সহায়তা করব।

তালেবান সরকারও জানিয়েছে, আইএস নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।  

সাম্প্রতিক সময়ে রাশিয়ায় আইএস সংশ্লিষ্ট বেশ কয়েকটি হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত বছরের মার্চে মস্কোর উপকণ্ঠে একটি কনসার্টে ভয়াবহ হামলায় ১৪৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএস। মার্কিন গোয়েন্দাদের দাবি—এর পেছনে ছিল আইএস-খোরাসান।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা গ্রহণ করে আফগানিস্তানে। তবে নারীর অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এখনো কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

তবে, গত মাসে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় রাশিয়া, যা আন্তর্জাতিক স্বীকৃতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর