নতুন করে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা তাদের বৈধ অধিকার।
রয়টার্স জানিয়েছে এ খবর। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র।
তবে মুজাহিদের হুমকির পর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
মঙ্গলবার আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি তালেবান সরকারের।
পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হওয়ার একদিন পর এই হামলা হলো। অক্টোবরে সীমান্তে হামলার পর থেকে উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক।



