চুরি যাওয়া শিল্পকর্ম কম্বোডিয়াকে ফিরিয়ে দিলো অস্ট্রেলিয়া 

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৫৫ পিএম

ভাস্কর্যের সঙ্গে অস্ট্রেলিয়া ও কম্বোডিয়ার প্রতিনিধি দল। ছবি: টুইটার থেকে নেওয়া

চুরি যাওয়া এক হাজার বছরের পুরোনো শিল্পকর্ম কম্বোডিয়াকে ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নবম ও দশম শতকের ব্রোঞ্জের তৈরি তিনটি ভাস্কর্য অবৈধভাবে রপ্তানি করার প্রমাণ পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে ১৫ লাখ ডলারের বিনিময়ে এ শিল্পকর্মগুলো কিনে নেন ব্রিটিশ শিল্পকর্ম ব্যবসায়ী ডগলাস ল্যাচফোর্ড। পরে তিনি প্রত্নসামগ্রীর অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন।

ল্যাচফোর্ড ২০২০ সালে মারা যান। এর এক বছর আগে কম্বোডিয়া থেকে প্রত্নতাত্ত্বিক সামগ্রী চুরি করার অপরাধে অভিযুক্ত হন তিনি। এ শিল্পকর্মগুলো ফিরিয়ে দেওয়ার সময় অস্ট্রেলিয়ার বিশেষ দূত সুসান টেম্পলম্যান বলেন, কম্বোডিয়াকে ভাস্কর্যগুলো ফিরিয়ে দিয়ে একটি ঐতিহাসিক ভুল ঠিক করার সুযোগ পেলাম।

তিনি জানান, অস্ট্রেলীয় ও কম্বোডিয়ান সরকার এ শিল্পকর্মগুলো নিয়ে তদন্ত করার সময় একে অপরকে সহায়তা করেছে। এ শিল্পকর্মগুলো আগামি তিন বছর অস্ট্রেলিয়াতে প্রদর্শিত হবে। আর ওইদিকে এগুলোকে বরণ করার জন্য নতুন করে জায়গা ঠিক করছে কম্বোডিয়া সরকার। 

ঔপনিবেশিক শাসনামলে চুরি হয়ে যাওয়া শিল্পকর্মগুলো ফিরিয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরগুলো। সম্প্রতি নেদারল্যান্ডসের একটি জাদুঘর শ্রীলঙ্কার কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে গত বছরের শেষে যুক্তরাজ্যের একটি জাদুঘরও নাইজেরিয়ার কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 

পর্বতারোহীরা জানান, তারা একটি পাথুরে পথ বেয়ে ওপরে উঠছিলেন। হঠাৎ একটি পাথরের ফাঁকে লোহার বাক্সটি দেখতে পান। তারপর সেটি খোলার পর দেখা যায়, ৫৯৮টি সোনার মুদ্রা, সোনার ব্রেসলেট, একটি সিগারের বাক্স,...
পূর্ব ইংল্যান্ডের সাফোকে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটে মাটির খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একাদশ শতাব্দীর ‘গুপ্তধন’। প্রত্নতাত্ত্বিকেরা সেখানে তিন শতাধিক ধাতব মুদ্রা ভরা একটি বিশেষ...
যুক্তরাজ্যের লিংকনশায়ারে এক প্রত্নতাত্ত্বিক খনন প্রকল্পে ৬ হাজার বছরের পুরনো বিশাল বসতি ও কৃষি খামারের প্রমাণ উন্মোচন হয়েছে। ওয়েস্ট ডিপিং কোয়ারির খননে এই রোমান বসতি, সেইসঙ্গে নব্যপ্রস্তরযুগ ও...
সৌদি আরবের জেদ্দা নগরীর ওসমান বিন আফফান মসজিদে ১ হাজার ২০০ বছরের আগের পুরোনো স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর