মুদ্রাভর্তি থলেটি ‘কবরস্থ’ করা হয় এক হাজার বছর আগে!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম

পূর্ব ইংল্যান্ডের সাফোকে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটে মাটির খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একাদশ শতাব্দীর ‘গুপ্তধন’। প্রত্নতাত্ত্বিকেরা সেখানে তিন শতাধিক ধাতব মুদ্রা ভরা একটি বিশেষ থলে পেয়েছে। এই ‘বিরল ও আকর্ষণীয়’ আবিষ্কার সুফোকের সমৃদ্ধ ইতিহাস ও রাজনৈতিক দৃশ্যপটের দিকে ইঙ্গিত করে।

বিবিসির বরাতে ইয়াহু নিউজ জানায়, অক্সফোর্ড কটসওল্ড আর্কিওলজি তথা প্রত্নতত্ত্ব সংস্থা সাফোক উপকূলের ওই  পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইটে খননকাজ চালাচ্ছে। খননকাজের সময় রৌপ্য মুদ্রার বিশেষ থলেটি আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক অ্যান্ড্রু পেগ। ৩২১টি মুদ্রার এই চিত্তাকর্ষক মজুত আবিষ্কারের মধ্য দিয়ে একাদশ শতাব্দীর রাজনৈতিক উত্থান ও অস্থিরতার একটি ইঙ্গিত মিলেছে।

‘‘ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ’’ মুদ্রাগুলো ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলে মনে করছে অক্সফোর্ড কটসওল্ড আর্কিওলজি। ছোট একটি সীসার আবরণের মধ্যে পাওয়া ধাতব মুদ্রাগুলো ভালোভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এসব মুদ্রা সম্ভবত একটি থলে বা অনুরূপ কোনো বস্তুর ভেতরে রাখা হয়েছিল। ওই থলের ভেতর আরও একটি সীসার আবরণের মোড়ক দিয়ে সুরক্ষিত করা হয়।

মুদ্রাগুলো ১০৩৬ থেকে ১০৪৪ সাল পর্যন্ত পুরোনো সময় ফিরিয়ে নিয়ে যায়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, ১০৪২ সালে এডওয়ার্ড দ্য কনফেসরের রাজ্যাভিষেকের পরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মালিক নিরাপদে লুকিয়ে রাখতে মুদ্রাগুলো মাটির নিচে ‘কবর’ দেয়।

তখনকার বাজারমূল্য হিসাবে ৩২০ পেনি (প্রাপ্ত পেনির মধ্য ৩১৯টি এক পেনি মানের ও দুটি আধুলি) পরিমাণ খুব বেশি নয়। তখন এই অর্থ দিয়ে একটি গবাদি পশু কেনা যেত। এজন্য ধারণা করা হচ্ছে মুদ্রাগুলো কোনো ধনী কৃষক লুকিয়ে রেখেছিলেন, যখন মুদ্রা বাজেয়াপ্ত করার ঝুঁকি তৈরি হয়। 

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। একদিকে জিডিপি বাড়ছে, অন্যদিকে জ্বালানি, খাবার ও দৈনন্দিন খরচের চাপ কমার বদলে নতুন করে সংকট তৈরি করছে। বিশেষ করে নিম্ন...
গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে সৌদি রাজপরিবারের এক সদস্যের মরদেহ উদ্ধার হয়। নিহত ২৯ বছর বয়সী এই রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর