‘রংপুর বিচ্ছিন্ন হয়ে যাবে’, দুটি চিকেন নেকের মানচিত্র প্রকাশ করে হুমকি হিমন্তর   

আপডেট : ২৬ মে ২০২৫, ১১:০০ এএম

বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ বা সংকীর্ণ করিডোর অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ওই পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা ভারতকে চিকেন নেক করিডোর নিয়ে হুমকি দেন, তাদের মনে রাখা উচিত যে, বাংলাদেশেও এমন করিডোর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ একটি করিডোর রয়েছে উত্তর বাংলাদেশে। এই করিডোরে যেকোনো বিঘ্ন ঘটলে, পুরো রংপুর বিভাগ বাংলাদেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে।’

হিমন্তের মতে, চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চিকেন নেকটি আরও সংকীর্ণ। ২৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হিমন্ত বলেন, এই করিডোর ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর।।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে এসে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তিনি। সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী প্রণয়...
নয়াদিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ওঠা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে দলটি। বৃহস্পতিবার কংগ্রেসের...
ভারত-আমেরিকা সম্পর্কে কি বড় ফাটল ধরতে চলেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী জাহাজ। ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। ২১ জন উদ্ধার হলেও নিখোঁজ তিনজন। আর এই ঘটনার পরই শুরু...
ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন বলেও মনে করেন তিনি।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়টি এখন 'যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি' অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে এই...
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্ব সুন্দরবনে অপহরণের তিন দিন পর বনদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন বন বিভাগের বেতারচালক ফরিদুল ইসলামসহ তিনজন। শুক্রবার সকালে তারা নিরাপদে ফিরে আসেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর