ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:১৩ এএম

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল বৃহস্পতিবার স্থানীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ৬৯ বছর বয়সী মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য একটি নতুন সরকার গঠনে কাজ করবেন।  অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে পিএ-এর সীমিত ক্ষমতা রয়েছে। মুস্তফা দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।  

তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী এবং বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।  
 
৩০ বছর আগে অসলো শান্তি চুক্তির আওতায় ফিলিস্তিনের সরকার কাঠামো তৈরি হয়েছিল, যার অধীনে ছিল পশ্চিমতীর, গাজা এবং পূর্ব জেরুজালেম। এই তিন অঞ্চল এক সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ফাতাহ এবং অন্য গোষ্ঠীগুলোর জোট পিএ-এর অধীনে ছিল; কিন্তু ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ চলে যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে। 

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত অস্ত্রের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান। ইরানে নয়...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বড় ধরনের চাপে পড়েছে টেক্সটাইল শিল্প। গত দেড় মাসে স্পিনিং, নিটিং, ডায়িং কারখানায় উৎপাদন সক্ষমতা নেমেছে ৩ ভাগের এক ভাগে। কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে মেশিন চলছে...
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় রাশিয়া ও ভারত। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি ও বিরল খনিজ উপাদান খাতে পারস্পরিক সহযোগিতাও বাড়াতে চায় দু’দেশ।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় প্রশ্নের মুখে মক্কা চুক্তি। এদিকে সামরিক পদক্ষেপ নয়, নিন্দা ও সংহতি জানিয়ে পাশে আছে জোটসঙ্গী তুরস্ক-পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, আপাতত সংঘাত এড়িয়ে রিয়াদকে...
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর