‘বিএনপির প্রভু’ আমেরিকার সুর নরম দেখেছে কেন্দ্রীয় ১৪ দল 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:১০ পিএম

আমেরিকাকে বিএনপির প্রভু আখ্যা নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলছেন, তারা এখন দুয়ারে দুয়ারে সংলাপের জন্য ঘুরছে। দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় ১৪ দলের এক শান্তি সমাবেশে জোট নেতারা এ মন্তব্য করেন। 

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করে কেন্দ্রীয় ১৪ দল। জোট নেতারা ছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের পদচারণায় মূখর হয় সমাবেশ প্রাঙ্গণ। 

সমাবেশে ১৪ দলের নেতারা দেশের সাম্প্রতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতার সমালোচনা করেন। 

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘এদেশে যারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি কথাও উচ্চারণ করছে না।’ 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘গতকাল থেকে দেখলাম, এখন তারা রাজনৈতিক দলগুলোর দুয়ারে দুয়ারে ঘুরছে, চিঠি নিয়ে। সেই চিঠি হচ্ছে সব ঠিক আছে শর্তহীন সংলাপ করো।’ 

স্বাধীনতার সময় বিদেশি শক্তিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রতিহত করেছে ভবিষ্যতেও তাদেরকে প্রতিহতের ঘোষণা দেন নেতারা। এ সময় বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, যত ষড়যন্ত্রই করুক বিএনপি আগামী নির্বাচন বানচাল করতে পারবে না। 

আমির হোসেন আমু বলেন, ‘বিগত দিনে নির্বাচনে যেমনি তাদের ভরাডুবি হয়েছে আগামী নির্বাচন হলেও তাদের ভরাডুবি হবে। তাই ভয় পেয়ে আজকে নির্বাচন বানচাল করবার জন্য যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিহত করে আসছে, প্রতিহত করবে।’

আগামী নির্বাচনে জয়ী হতে ১৪ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান জোট নেতারা। 

সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর