আল কায়েদা স্টাইলে হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আল কায়েদা স্টাইলে জনগণের ওপর হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি। 

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘আল কায়েদা বা আইএস নেতারা যেভাবে গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করতো এখন রিজভী সাহেবও সে রকম গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছেন। আর অবরোধের নামে গাড়ি-ঘোড়াতে পেট্রোল বোমা নিক্ষেপ করাই হচ্ছে তাদের কর্মসূচি।’ 

হাছান মাহমুদ বলেন, ‘অনেকেই প্রশ্ন রেখেছে যে, রিজভী সাহেব গোপন আস্তানা থেকে কর্মসূচি অর্থাৎ পেট্রোল বোমা নিক্ষেপের ঘোষণা দিচ্ছে, প্রতিদিন অনেক গাড়ি-ঘোড়াতে আগুন দেওয়া হচ্ছে তারপরও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।’ 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘যারা মানুষ ও গাড়ি-ঘোড়ার ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, হামলা পরিচালনা করছে, অনেকে দাবি তুলেছে পুলিশ কেন দেখামাত্র তাদের গুলি করে না। আজকে দাবি উঠছে প্রত্যেকটি সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। যতোদিন এ ধরণের চোরাগোপ্তা হামলা চলবে, ততোদিন গ্রেপ্তার অভিযানও চলবে।’  

হাছান মাহমুদ বলেন, ‘কেউ মুরুব্বিয়ানা করবেন না। যারা মানবাধিকারের ধূয়া তোলে, আমাদের দেশে মানবাধিকার সংগঠন, বুদ্ধিজীবী যারা মাঝে মধ্যে বিবৃতি দেয়, দেখলাম যে, তারা মির্জা ফখরুল সাহেবের মুক্তির জন্য বিবৃতি দিয়েছে। তারা কেমন বুদ্ধিজীবী যে, এই আগুন সন্ত্রাস, এই পুলিশ হত্যা, আমাদের নারী কর্মীদের হেনস্থা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জাজেস কমপ্লেক্সে হামলা, হাসপাতালে হামলা এগুলোর বিরুদ্ধে বিবৃতি দিলেন না! বুদ্ধিজীবীরা বুদ্ধি করে নিশ্চুপ আছেন, না কি সব বুদ্ধি লোপ পেয়েছে, সেটিই প্রশ্ন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ সময় বলেন, ‘২৮ অক্টোবর কিছু করতে না পেরে এখন গার্মেন্টসে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে। আমি শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা নিজের প্রতিষ্ঠান যেটিতে কাজ করেন সেটিতে হামলা বা ভাংচুর করা মানে, নিজের গায়ে আঘাত দেওয়া। কারণ সেই প্রতিষ্ঠান আপনাকে এবং দেশকে বাঁচিয়ে রেখেছে। তাই কারো প্ররোচনায় আপনারা প্ররোচিত হবেন না।’

মন্ত্রী বলেন, ‘যারা হামলার প্ররোচনা দেয় তারা নিজেদের শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচয় দেয়, কিন্তু ওরা কেউ শ্রমিক না। ওদের ঢাকা শহরে দামি ফ্ল্যাট আছে, গাড়ি আছে। ওরা মিটিংয়ে যখন যায় তখন রিক্সায় যায়, গাড়ি দূরে রেখে যায়, খবর আছে আমাদের কাছে। আর তারা বাড়িতে কাউকে ডাকে না, অফিসে ডাকে। কারণ নেতার এতো সুন্দর বাড়ি দেখলে তো শ্রমিকরা বিগড়ে যাবে। এই শ্রমিক নামধারী বড়লোক নেতারাই উস্কে দিচ্ছে, বিএনপি-জামাত বাতাস দিচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘পোষাক শ্রমিকদের বেতন খালেদা জিয়ার আমলে ছিলো মাসে ৮০০ টাকা, সেখান থেকে শেখ হাসিনা ডাবল করে ১৬০০ টাকা করেছিলেন। অন্য কোনো সরকার আর তা বাড়ান নাই। আবার জননেত্রী শেখ হাসিনা সেখান থেকে ৮০০০ টাকায় নিয়ে গেছেন, এখন ১২,৫০০ টাকায় এনেছেন। এর ওপর প্রতি বছর আবার ৫ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি তাদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। যার মাধ্যমে তারা স্বল্পমূল্যে পণ্য কিনতে পারবে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের শ্রমিকরা আমাদের ভাই, আমাদের বোন। আপনারা কষ্ট করেন দেশের অর্থনীতির চাকা চলে। যারা প্ররোচনা দিয়ে আপনাদের প্রতিষ্ঠানে বাইরে থেকে গিয়ে হামলা করছে তাদেরকে চিহ্নিত করুন এবং আইনের হাতে তুলে দেন। আমাদের সরকার আপনাদের পাশে আছে, জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে এবং থাকবে।’ 

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ উক্ত শান্তি সমাবেশে  এ সময় উপস্থিত ছিলেন।

রাজনীতির মাঠে আদর্শের লড়াই শুধু রাজপথের আন্দোলন কিংবা সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; মতাদর্শের পক্ষে জনমত গঠন, রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে সত্য তুলে ধরার...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের...
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল এখন পঞ্চম বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। আবারও তারা লুটপাটতন্ত্র, মানুষ হত্যা ও পুলিশ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব...
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ...
বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। প্রতি আউন্সের দাম শুক্রবার ৩ শতাংশ কমে নেমেছে ৩ হাজার ৫৫০ ডলারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর