আইএলও কনভেনশন মেনে শ্রম আইন সংশোধনের তাগিদ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:০০ পিএম

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন মেনে শ্রম আইন সংশোধনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বুধবার সচিবালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আইএলও থেকে শ্রম আইনের ব্যাপারে যেসব অবজারভেশন দিয়েছে, সেটার অগ্রগতি কতটুকু হয়েছে—এ ব্যাপারে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। একই সঙ্গে জিএসপি পেতে হলে যেসব বিষয় মানতে হবে সেগুলোর অগ্রগতিও জানতে চায় তারা।’

শ্রম আইন নিয়ে যে আইনটি হয়েছে সেখানে ইউ প্রতিনিধিদের আপত্তি আছে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘এখানে আইএলও’র অবজারভেশনগুলো যুক্ত করে একটা ইনক্লুসিভ আইন করতে হবে।’

জিএসপি পেতে হলে যেসব বিষয় মানতে হবে, সেগুলোর অগ্রগতি নিয়ে কাজ চলছে এটা তাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি নিয়ে কথা হয়নি। কিন্তু তারা তাগিদ দিয়েছে আইএলও কনভেনশন মেনে শ্রম আইনটি সংশোধন করার জন্য এবং জিএসপির ব্যাপারেও একই মত তাদের।’

শুধুমাত্র পোশাক খাতের ওপর নির্ভর না থেকে লেদারসহ অন্যান্য খাতে রপ্তানি বাড়াতে ইউ প্রতিনিধিরা পরামর্শ দিয়েছেন বলে জানান টিপু মুনশি। তিনি বলেন, ‘পোশাকের পাশাপাশি অন্য পণ্যের রপ্তানি বাড়ালে চীনের ওপরও নির্ভরতা কমবে আমাদের।’

জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
বাংলাদেশের জাতীয় নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। কিছু অসংগতি ছাড়া নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়েও সন্তুষ্ট ইইউ। মঙ্গলবার...
যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার বেলা...
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর