আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পেল ‘ডানকি’। সকাল থেকেই তাই শাহরুখ ভক্তদের মাঝে উন্মাদনা। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় কতটা ম্যাজিক তৈরি করতে পারলেন শাহরুখ খান? সেই কৌতূহল যখন তুঙ্গে, ঠিক তখনই এক ভক্তর কীর্তিতে তোলপাড় নেটদুনিয়া। সিনেমাটি রিলিজের পরই এক্স হ্যান্ডেলে ‘ডানকি’র ৫০ মিনিটের লাইভ স্ট্রিমিং হয়, যা দেখে রিভিউ দিয়েছেন ভক্তরা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, এক্স হ্যান্ডেলে একসঙ্গে ১ লাখ ৩৭ হাজার দর্শক দেখে ফেললেন শাহরুখের বহুল প্রতিক্ষীত এই ছবি। কিন্তু ৫০ মিনিট লাইভের পরই লিংকটি অকেজো হয়ে যায়। এমনকি সেই ভিডিও তুলেও নেওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে। এদিকে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কিং খান অনুরাগীরা মজলেও সিনে দর্শকদের একাংশের কিন্তু মনে ধরেনি ‘ডানকি’। সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহাতা এরইমধ্যে ‘ডাঙ্কি’কে ব্লকবাস্টার বলে ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর ভাষ্য, ‘শেষ থেকে শুরু হাসি-কান্না আবেগে ভরপুর এই ছবি।’ শাহরুখ খানের পারফরম্যান্সের পাশাপাশি ভিকি কৌশল, তাপসী পান্নুকেও বাহবা দিলেন তিনি।
তবে দর্শকদের একাংশের মতে, ‘শাহরুখ-তাপসীর রয়াসন জমেনি।’ বলিউডের বিতর্কিত সিনে বিশ্লেষক কমল আর খানের কথায়, ‘ভাবতে পারছি না রাজকুমার হিরানি এ রকমও একটা সিনেমা বানাতে পারেন! আমার মনে হয়, তাঁর বয়স হয়েছে, বর্তমান প্রজন্মের দর্শকদের বুঝতে অপারগ তিনি।’
সিনেমাটিতে ক্যামিও চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। কেউ কেউ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। আবার শাহরুখ ভক্তদের কেউ কেউ রাজকুমার হিরানির প্রতিও হতাশা প্রকাশ করেন।


বিশ্বের সেরা স্বামী অভিষেক, ভাইরাল ঐশ্বরিয়া
আমদানির অনুমতি পেল ‘ডানকি’, মানববন্ধনে বিশেষ দাবি জানাল শাহরুখ-ভক্তরা
