মোহাম্মদপুরে সাংবাদিকের বাড়িতে মিলল গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির নিচ থেকে প্রীতি (১৩) নামে এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসার গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে মোহাম্মদপুর থানা–পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া ওই গৃহকর্তার নাম আশফাকুল হক। তিনি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক। গত বছরেও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তাঁর নামে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রীতির গ্রামের বাড়ি মৌলভীবাজারে। কয়েক মাস আগে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাসায় কাজ করতে এসেছিলেন সে। ওই বাড়ির ৯ তলায় বারান্দার রেলিংয়ের সঙ্গে ঝুলছিল প্রীতির দেহ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারবার বলার পরও বাড়িটির দরজা খোলেনি দারোয়ান। একপর্যায়ে নিচে পরে যায় ওই কিশোরী।

এদিকে খবর পেয়ে প্রীতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার পর সকালেই আশফাকুল হক ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। 

স্থানীয়রা বলছেন, এর আগেও এই বাসায় একই ঘটনা ঘটেছিল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভুইয়া বলেন, ‘এ ঘটনায় আশফাকুল হক ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। আশফাকুল হক দাবি করেছেন, তাঁর গৃহকর্মী বাসা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে আমরা বিষয়টি দেখছি এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করছি।’ 

ওসি আরও বলেন, ‘আশফাকুলের দাবি, তারা ওই সময় ঘুমিয়েছিলেন। পরে ঘুম থেকে উঠে জানতে পারেন প্রীতি বাসার নিচে পড়ে আছে।’

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের এই বাসা থেকেই ফেরদৌসী নামে এক গৃহকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। তখনও আশফাকুলের নামে মামলা হয়েছিল।

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর