গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন: মৃত্যু বেড়ে ১৬

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:৪৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে নাদিম (২২) ও লালন মিয়া (২৪) নামে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আরও ৮ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মূখনের চর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে নাদিম। লালন সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিস গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় ভাড়া থাকতেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নাদিম এবং ৩টার দিকে লালন চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তাঁরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর থেকে নাদিমকে ৫৫ শতাংশ এবং লালনকে ৪৬ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে শনিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম ও লালন।

ডা. তরিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন, মশিউর রহমান ও কমলা খাতুনসহ এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন থাকা আট থেকে দশ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে তখন সাংবাদিকদের জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শফিক খান তাঁর বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর এর চাবি থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে তিনি সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখনও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এমন সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা ৩৬ জন দগ্ধ হয়।

আরও পড়ুন:

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর