মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫২ এএম

রাজধানীর মিরপুরের ভাষানটেকে ১৩ নম্বর কালবাট রোড এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মেহেরুন্নেসা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, গতকাল ভোরে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ছয় জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে মেহেরুন্নেসা চিকিৎসাধীন আজ সকালে মারা যান। তাঁর শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ছাড়া সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ শরীর নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোর রাতের দিকে ভাষানটেকের একটি বাসায় মশার কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে নারী-শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস দমনে গলদঘর্ম আইনশৃঙ্খলা বাহিনী। ৬ মাসে পাঁচ শতাধিক মামলায় কয়েক হাজার গ্রেপ্তার করেও অপরাধ কমছে না। এর বড় কারণ-জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে আসামিরা। এছাড়া...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে রোড অপারেশনার ইউনিটের কাজ চলমানা রয়েছে। আজ দুপুরে ৬/৭ জনের ডাকাত দল একটি পিকআপ নিয়ে ওই প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা...
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা হয়। 
মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে...
বিশ্বকাপে দল বাড়ানো প্রসঙ্গে এরই মধ্যে গত বৃহস্পতিবার একটি গবেষণাপত্র প্রকাশ করেছে ফিফা। ‘ছেলেদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা’ শিরোনামের ওই গবেষণাপত্রে বলা হয়েছে, ৪৮ দল থেকে বাড়িয়ে ৬৪ দল...
ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ছিলেন। দায়িত্ব থেকে স্বেচ্ছায়...
ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দাবি করেছে রাশিয়া। দেশটির গবেষকদের মতে, পরীক্ষামূলক এআরএনএ ভিত্তিক ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যদিও গবেষণাটি এখনো...
বিশ্বকাপ পরিচালনার জন্য ২ হাজার ডলারের একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। ওই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব ছিল। তবে পরিকল্পনাটি প্রকাশের পর থেকেই...
লোডিং...

এলাকার খবর