গৃহকর্মীরা কেন শ্রম আইনের বাইরে থাকবে?

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:১২ এএম

জীবিকার প্রয়োজনে মানুষ কোনো না কোনা পেশা নির্ধারণ করেন। অনেকের ক্ষেত্রে এই পেশা নির্বাচনের সময় অর্থনৈতিক বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন, উচ্চবিত্ত পরিবারে জন্ম হলে আপনার পেশা হবে এক ধরনের। আবার নিম্নবিত্ত বা হতদরিদ্র কিংবা দিনমজুরের ঘরে জন্ম নেন, তবে আপনার পেশা হবে আরেক ধরনের।

অন্যান্য পেশার মতো গৃহকর্ম একটি পেশা। এই পেশায় যারা যুক্ত থাকেন, তাঁরা অন্যের বাসা–বাড়িতে কাজ করেন। এদের বলা হয় গৃহকর্মী বা গৃহশ্রমিক। সমাজের বিশাল জনগোষ্ঠীর নারী ও শিশুরা এই গৃহকর্মে নিযুক্ত। গৃহকর্মীরা নিজের শ্রমের বিনিময়ে অন্যের গৃহে কাজ করে, যাদের অধিকাংশই দারুণ অর্থকষ্টে জীবনযাপন করেন।

তেমনি এক হতদরিদ্র পরিবারের সন্তান প্রীতি উরাং। সম্প্রতি প্রীতি গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে মারা গেছে। আজ থেকে ১৩ বছর আগে চা শ্রমিকের ঘরে জন্মেছিল সে। কিন্তু পৃথিবীর এই আলো প্রীতি বেশিদিন দেখে যেতে পারল না। দরিদ্র ঘরের সন্তান প্রীতির পরিবারে ছিল অর্থকষ্ট। অভাব, অনটনের সঙ্গে প্রীতির সখ্য ছোটবেলা থেকে। ক্ষুধা যে কত বড় বিষয়, তা প্রীতি শৈশবেই বুঝতে শিখেছিল। তাই মাত্র ১১ বছর বয়সে নিজের ভিটেমাটি ছেড়ে শত শত মাইল দূরে উঁচু দালানের শহর ঢাকার আসে কাজ করার জন্য। দ্য ডেইলি স্টার পত্রিকার সদ্য চাকরিচ্যুত নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাড়িতে গৃহকর্মী হিসেবে নিযুক্ত হয় প্রীতি। কিন্তু দুঃখের বিষয় ছিল, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আশফাকুল হকের বাসা থেকে মাটিতে পড়ে মারা যায় প্রীতি। মোহাম্মদপুরের এই ভবনের নয়তলার বাসা থেকে নিচে পড়েছিল প্রীতি। খোলা জানালা ধরে প্রীতি ঝুলেছিল অনেকক্ষণ। বাঁচতে চেয়েছিল ছোট এই শিশু। কিন্তু এই সমাজ তাকে বাঁচতে দেয়নি, অবশেষে প্রীতির মৃত্যু হয়। প্রীতির মৃত্যুর এই দৃশ্য আমরা সচরাচর সিনেমা বা নাটকে দেখে থাকি। কিন্তু এটি ছিল প্রীতির জীবনের বাস্তব দৃশ্য। 

শুধু কি গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যু? না, এই সম্পাদকের বাসায় থাকা আগের আরেক গৃহকর্মীও লাফিয়ে পড়েছিল। সেটি ঘটেছিল গত বছরের আগস্ট মাসে। মানে ৬ থেকে ৭ মাসের ব্যবধানে একই বাসা থেকে দুই গৃহকর্মীর ঝাঁপিয়ে পড়া এবং এর মধ্যে একজনের মৃত্যু—এর দায়ভার কে নেবে, তা ভুক্তভোগী দুই পরিবারের জানা নেই। কারণ গৃহকর্মী নির্যাতনে নেই কোনো আইন। আর এই সুযোগে অপরাধীরা গা বাঁচিয়ে চলছেন।

মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীলতা কমে যাচ্ছে। দরিদ্রদের ক্ষেত্রবিশেষে মানুষই মনে করে না অনেকে। সমাজের কিছু অমানবিক মানুষের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। প্রীতিদের এই ঘটনায় আশফাকুল হক একসঙ্গে আইনের অনেকগুলো ধারা লঙ্ঘন করেছেন। তিনি শিশু নির্যাতনের পাশাপাশি গৃহকর্মী হিসেবে কম বয়সের শিশুকে নিয়োগের নীতিমালাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।

এখন কথা হচ্ছে, এই ধরনের ঘটনা কি শুধু আশফাকুল হকের বাসায় ঘটেছে? এই প্রশ্নের উত্তর হবে না। সমাজের আনাচে কানাচে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। সেসব ঘটনার কিছু কিছু হয়তো গণমাধ্যমে আসছে। তবে অনেক ঘটনা লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৪ সালের ১৯ মার্চ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গৃহকর্মী নির্যাতনের ৩৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গৃহকর্মীদের ওপর শুধু দৈহিক ও মানসিক নির্যাতনই ঘটেনি, ঘটেছে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা। গৃহকর্মী নির্যাতনের বেশির ভাগ ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এতে বিচার পাচ্ছে না ভুক্তভোগী দরিদ্র অসহায় পরিবারগুলো।

এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘গৃহকর্মীরা আমাদের মতো সমান অধিকার সম্পন্ন মানুষ। তাদের শ্রমের যথাযথ মর্যাদা দিতে হবে। সমাজের বিশালসংখ্যক শিশু মানুষের বাসা–বাড়িতে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সের শ্রমজীবী শিশু রয়েছে ৩৫ লাখের মতো। তার মধ্যে ১৮ লাখ শিশু রয়েছে শিশুশ্রমে। আর ১০ লাখ ৮০ হাজার শিশু রয়েছে ঝুঁকিপূর্ণ শ্রমে। এই ঝুঁকিপূর্ণ শ্রমে রয়েছে গৃহকর্মীরা। এসব শিশুদের মধ্যে আবার কন্যা শিশুর পরিমাণ বেশি।’

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, একজন মানুষ হিসেবে সংবিধানের প্রাপ্য ন্যায্য অধিকার গৃহকর্মীদের দিতে হবে। ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’–এর এক জায়গায় উল্লেখ আছে, ১৪ বছরের নিচে কোনো শিশু গৃহকর্মে নিয়োগ করা যাবে না। কিন্তু আরেক জায়গায় উল্লেখ আছে, ১২ বছর থেকে ১৫ বছরের শিশুদের হালকা কাজে নিয়োগ করা যাবে। এই দুই বক্তব্য তো আসলে পরস্পর বিরোধী। আবার আইএলও কনভেনশন-১৩৮ তে বলা হয়েছে, ১৪ বছরের নিচে কেউ কাজ করতে পারবে না, কিন্তু ১৩ থেকে ১৫ বছর পর্যন্ত হালকা কাজ করতে পারবে। গৃহকর্মীরা শ্রম আইনের আওতার বাইরে আছে। তাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি “গৃহকর্মী সুরক্ষা আইনের”। ২০২২ সালে আমরা এর খসড়া প্রণয়ন করেছি। এখন অংশীজনদের মধ্যে কাজ করে যাচ্ছি পরিপূর্ণ রূপ দেওয়ার জন্যে। আমাদের পক্ষ থাকবে চেষ্টা থাকবে এই নীতিমালাকে আইনে রূপ দেওয়ার, যাতে গৃহকর্মীদের সুরক্ষা বিষয় নিশ্চিত করা যায়।’ 

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে গত তিন বছরে (২০২১-২০২৩) ঢাকাসহ সারা দেশে ৩৬ জন গৃহকর্মী তাদের গৃহমালিকের বাসায় মারা গেছে। তাদের মধ্যে ৯০ ভাগই নির্যাতনের শিকার হয়ে মারা যান। কেউ কেউ আত্মহত্যা করেছেন। এই সময়ে মোট নির্যাতনের শিকার হয়েছেন ১০৩ জন। কিন্তু এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র ৬৯টি। নির্যাতনের শিকার গৃহকর্মীদের মধ্যে ১-৯ বছরের শিশু রয়েছে ৫ জন, ১০-১৮ বছরের ২৩ জন, ১৯-৩৫ বছরের ৮ জন এবং ৩৬-৬০ বছরের ১জন । নির্যাতনের শিকার গৃহকর্মীদের মধ্যে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও ছিল। 

গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে একটি নীতিমালা ছাড়া সুনির্দিষ্ট ও পরিপূর্ণ কোনো আইনি কাঠামো নেই। সংবিধানে নারী–পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু গৃহকর্মীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বলেন, ‘গৃহশ্রমিকদের শ্রমআইনে অন্তর্ভুক্ত করা হয়নি এখনো। তাই শ্রমিক হিসেবে আইনি সুরক্ষার আওতায় নেই তারা। সরকার গৃহশ্রমিকদের জন্য ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করেছে। ছুটি, বিনোদন, পারিশ্রমিক, কর্মঘণ্টা, চিকিৎসা ও পড়াশোনার কথা উল্লেখ থাকলেও, তার কোনোটিই আদায় হয় না। নীতির বাস্তবায়ন নেই, নেই গৃহশ্রমিকদের সঠিক পরিসংখ্যান। এই অবস্থায় গৃহশ্রমিকের অধিকার আদায়ে শ্রমআইন ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের অন্তর্ভুক্ত করাসহ গৃহশ্রমের জন্য পৃথক আইন করা উচিত। গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় তাদের আইনি কাঠামোর মধ্যে আনা খুবই গুরুত্বপূর্ণ।’ 

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা গৃহকর্মীদের সঠিক মূল্যায়ন করছি না। সমাজে গৃহকর্মীদের অবস্থান একেবারেই প্রান্তিক জায়গায়। এই প্রান্তিক মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে চলে আসে শহরের একটি বাসায়। সেখানে তারা শ্রমের বিনিময়ে কাজ করে। একে তো তারা প্রান্তিক জনগোষ্ঠীর অংশ, আবার বিচ্ছিন্নভাবে অবস্থান করে ভিন্ন ভিন্ন মানুষের বাসায়। যেখান থেকে তাদের কান্না বাইরের কেউ শুনতেও পায় না। আমাদের দেশে নির্যাতনের বিরুদ্ধে আইনের প্রয়োগ রয়েছে, কিন্তু গৃহকর্মীদের অভিযোগ জানানোর কোনো ব্যবস্থা নেই। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনায় আশফাকুল হক দম্পতি দীর্ঘসময় ধরে কারাগারে আছেন। এ ছাড়া এই ধরনের ঘটনায় অন্যরা সবাই আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যান। ডেইলি স্টারের ঘটনার পর আরও অনেক ঘটনা ঘটেছে। এসব ঘটনার ক্ষেত্রে গৃহকর্মীরা দীর্ঘদিন অত্যাচারিত হতে থাকে। একপর্যায়ে তারা  সহ্য করতে না পেরে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেন। কারণ, তাদের বেঁচে থাকার আর কোনো পথ খোলা থাকে না।’

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মনে করেন, গৃহশ্রমিকদের সুরক্ষার বিষয়টি আইনের আওতায় এনে তাদের নিবন্ধন এবং তাদের কর্মস্থল পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। নিবন্ধন হলে গৃহকর্মীদের নির্যাতন কমে যাবে। যখন বাসার মালিক দেখবেন, তার বাসার গৃহকর্মীকে নিবন্ধন প্রক্রিয়ায় এনেছেন, তখন নির্যাতন করার আগে মালিকের মনে কিছুটা হলেও ভয় কাজ করবে। আবার দেখা যায়, বিচারহীনতা সংস্কৃতির কারণে গৃহকর্মী নির্যাতনের বিচার হয়ও না। ফলে এই ধরনের নির্যাতন বাড়তে থাকে। তাই গৃহকর্মীদের নির্যাতনের ঘটনায় শাস্তির ব্যবস্থা করতে হবে। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। কারণ বেশির ভাগ বাদীরা গরীব থাকেন। তারা ক্ষমতাসীনদের চাপ ও দাপটে মামলা চালান না বা প্রলোভন কিংবা চাপে পড়ে আপসে চলে যায়। তাই গৃহকর্মীদের জন্য আইন প্রণয়ন করা জরুরি। রাষ্ট্রকে এই বিষয়ে মূল দায়িত্ব পালন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র দায়িত্ব নিয়ে মামলাগুলো পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
লোডিং...

এলাকার খবর