প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম

দ্য ডেইলি স্টারের চাকরিচ্যুত নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় শিশু প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলা দিয়ে অপরাধ আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিশিষ্ট নাগরিকরা। সংবাদ সম্মেলনে এ ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু, পক্ষপাতহীন, প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। 

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘সচেতন নাগরিক সমাজ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। প্রীতি উরাংয়ের ‘অস্বাভাবিক মৃত্যুর স্বাধীন, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের’ দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের বাসায় আদিবাসী শিশু প্রীতি উরাংয়ের মৃত্যু হয়। প্রীতি উরাংয়ের মৃত্যুর আগেও আশফাকুল হকের বাসায় আরও কয়েকজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি দুর্ঘটনা হতে পারে না। এমন অবস্থায় ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলা দিয়ে অপরাধকে আড়াল বা লঘু করা হচ্ছে, আমরা এমন আশঙ্কা করছি। ঐ বাসার আরো কয়েকজন শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে, সেই সকল ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গৃহকর্মীদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বারবার সরকারের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি ও অনুরোধ জানানো হলেও বাস্তবে আমরা এর কোনও প্রতিফলন দেখতে পাচ্ছি না। সম্প্রতি গৃহকর্মীদের নির্যাতনের অসংখ্য ঘটনা আমাদের এর প্রয়োজনীয়তার কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। 

প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় বিচার নিশ্চিত করতে সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ মামলা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এনে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচার করতে হবে। প্রীতির পরিবারকে যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সেইসঙ্গে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে ইত্যাদি। আশফাকুল হকের বাসায় থেকে নির্যাতিত যে শিশুটি বেঁচে আছে তার যথোপযুক্ত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করাসহ উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বেঁচে থাকা শিশুটির শরীরের বিশেষ ক্ষতটি পরীক্ষা করে প্রকৃত ঘটনার তদন্ত করতে হবে। এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দিতে হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারীনেত্রী ও ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক তানজিম উদ্দিন খান, 
অধ্যাপক জোবাইদা নাসরীন, নারীনেত্রী শিরিন হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ, অ্যাডভোকেট তবারক হোসেন, লেখক রেহনুমা আহমেদ, প্রিসিলা রাজ ও ফারহা তানজীম তিতিল প্রমুখ। 

সংশ্লিষ্ট খবর:

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর