‘তুফান’ ১০০ কোটি আয় করলে শাকিব পাচ্ছেন ২৫ শতাংশ

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:১০ পিএম

ঈদুল আজহায় সিনেমা হলে ঝড় তুলেছে ‘তুফান’। সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স—সবখানেই দাপট দেখিয়ে যাচ্ছে শাকিব খান অভিনীত এই ছবি। এর মধ্যে সোমবার (২৪ জুন) রাজধানীর মিরপুরে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। এদিন দর্শক সারিতে ছিলেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফীসহ ঢালিউড তারকাদের অনেকে।
 
বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। এ সময় তিনি বলেন, ‘ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিববারের সবাই বলছেন তারা টিকিট পাচ্ছেন না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই।’

কথা বলেন সিনেমাটির ভারতে মুক্তি প্রসঙ্গেও। সেখানে এটি মুক্তি পাবে হিন্দি ভাষায়। শাকিব বলেন, ‘এ দেশে তো চলছে, খুব শিগগিরই এটি ভারতে মুক্তি দেওয়া হবে। সেখানে হিন্দি ভাষায় প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হবে। সিনেমাটির ডাবিংয়ের কাজ শেষ করে শিগগিরই মুক্তি পাবে। আর আন্তর্জাতিকভাবে তো ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে।’ 

বিশেষ প্রদর্শনীতে কথা বলছেন শাকিব। ছবি: সংগৃহীত

এ সময় প্রযোজকের উদ্দেশে শাকিব বলেন,‘তুফান ১০০ কোটি আয় করলে আমার ২৫ শতাংশ আমি পাব৷ তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই ২০০ কোটি আয় হলে ৫০ কোটি আমার।’ 

অন্যদিকে, তুফান দেখে দর্শক প্রতিক্রিয়া চান পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘সিনেমাটা দেখেন, তারপর যা ভালো লাগে আমাদের বলেন। দোআ করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি।’

এই বিশেষ প্রদর্শনীতে তুফান ছবির অভিনয়শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, জিয়াউল রোশান, আশফাক নিপুণ প্রমুখ।

তুফান দেখছেন চঞ্চল চৌধুরী, শাকিব খান ও রায়হান রাফীরা। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে ‘তুফান’। ফিকশনধর্মী এ সিনেমার পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর