গোমতীর ঢলে প্লাবিত কয়েক হাজার হেক্টর জমির ফসল

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:১৫ এএম

টানা তিন দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি মিলে গোমতীর ভয়ঙ্কর রূপ নিয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়েছে। গত মঙ্গলবার রাত থেকেই বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। টানা তিন দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি মিলে গোমতীর এই ভয়ঙ্কর রূপ গত ২০ বছরের মধ্যে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রচণ্ড স্রোত আর পানির অস্বাভাবিক উচ্চতায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার পাশাপাশি ঘর ছেড়ে বাঁধের ওপর আশ্রয় নিতে হয়েছে সহস্রাধিক পরিবারকে। অন্তত ৪ হাজার হেক্টর চরের জমির ফসল নষ্ট হয়েছে। ক্রমাগত পানি বাড়তে থাকায় গোমতীর দু-কূল ছাপিয়ে বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকালে কুমিল্লা গোমতীনদীর আদর্শ সদর উপজেলার বানাশুয়া, পালপাড়া, রত্নবতী, টিক্কারচর,জালুয়াপাড়া, বুড়িচং উপজেলার ভান্তি, শিমাইলখাড়া, পূর্বহুড়া, নানুয়ার বাজার, মিথলাপুর, গোবিন্দপুর, ব্রাহ্মনপাড়া উপজেলার মালাপাড়া এলাকায় ঘুরে দেখা যায় গোমতীর তীর ঘেঁষে পানির ঢেউ। চরের হাজার একর সবজি খেত ডুবে গেছে। চরের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছে। প্লাবনের তোড়ে পানি উপচে আশপাশের এলাকা ডুবে যাবার শঙ্কায় অনেকেই বাঁধ দেখতে ভিড় করেছেন নদীর তীরে।

বাড়িতে বন্যার পানি ওঠায় গৃহপালিত পশু নিয়ে আশ্রয়স্থলের দিকে যাচ্ছেন কয়েকজন ভুক্তভোগী। ছবি:ইনডিপেনডেন্ট টেলিভিশন বুধবার দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবা যে পুরা গ্রামে গিয়ে দেখা যায়, নদীর স্রোত প্রবাহিত হচ্ছে লোকালয় দিয়ে।  বেড়ি বাধের ভেতরের এই গ্রামটিতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। সেখানে কোনো স্কুলকলেজ না থাকায় অনেকেই আশ্রয়ের যেতে পারেননি। কেউ কেউ আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন।

এই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গ্রামটিতে কোনো স্কুলকলেজ বা উঁচু ভবন নেই। যাদের পাকা বাড়ি ঘর নেই তারা আশ্রয়ের জন্য বেরিবাধেঁর ওপরে যেতে হয়েছে।
 
বন্যার পানিতে তলিয়ে গেছে মসজিদ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন গোমতী পাড়ের বাসিন্দারা জানান, গত ২০ বছরের বেশি সময় পর এ বছরই গোমতীর পানি এত বেশি বৃদ্ধি পেয়েছে। চরের ভেতর বসবাসকারী  সহস্রাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছেন। বুধবার দুপুরে বেড়িবাঁধের ভেতরের গ্রামগুলো তলিয়ে গেছে পানের নিচে। নদীর বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেওয়ায় বালুর বস্তা দিয়ে মেরামত করতে হয়েছে তাৎক্ষণিকভাবে।

একই উপজেলার মালাপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন আজাদ জানান, তিনি পরিবার নিয়ে চরের ভেতর বসবাস করেন। গেল ২০ বছরে গোমতী নদীতে এত পানি দেখেননি। তাঁর বৃদ্ধ মা ও স্ত্রী সন্তান আর দুটি গাভি নিয়ে গোমতীর বাঁধে আশ্রয় নিয়েছেন।

বুড়িচং উপজেলার ভান্তি এলাকার আবুল কালাম জানান, তার ১২০ শতক জমির মুলা পানিতে তলিয়ে গেছে। যতগুলো সম্ভব মূলা তুলে নিয়ে আসা হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে ধর্মীয় উপাসনালয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন কামাড়খাড়া এলাকার নোয়াব মিয়া জানান, শিম ও চালকুমড়ার চাষ করেছিলেন। শিমগাছ ছোট ছিল। মাচায় ঝুলছিল কচি চাল কুমড়ো। সব এখন পানির নিচে।

সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার কৃষক রহিম মিয়া জানান, এক লাখ টাকা পুঁজি ব্যয় করে ঝিঙা, শশিন্দা, করলা ও চাল কুমড়ার চারা রোপন করেছেন। লতাগুলো মাচায় উঠবে এই সময়ে গোমতীর পানিতে তাঁর  চারাগুলো পানিতে ডুবে গেছে।

টিক্কারচর এলাকায় শহর রক্ষা বাঁধে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। চরের ভেতর পানি গলা সমান হয়ে গেছে। ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছুই বের করতে পারেননি। 

পানিতে তলিয়ে গেছে রাস্তা। হাটু পানিতে শিশুকে কোলে নিয়ে যাচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন চাঁনপুর এলাকার সোহেল মিয়া জানান, তাঁর সন্তানদের বই খাতা, নিজের গায়ের জামা কাপড় মঙ্গলবার রাতে নিয়ে বের হয়েছেন। বুধবার বৃষ্টিতে ভিজে ঘর থেকে খাট আলমারী বের করছেন।

একই এলাকার বাঁধের ভেতরে বসবাসকারী আমিনুল ইসলাম বলেন, হঠাৎ করে এত পানি বাড়বে বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই দেখি হু হু করে পানি বাড়ছে। কোনোরকমে বাচ্চাকাচ্চা, ছাগল মুরগি নিয়ে বাঁধের ওপরে আশ্রয় নিয়েছি। 

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, গতকাল রাত থেকে গোমতীর বিভিন্ন পয়েন্টে ঘুরেছি। বিভিন্ন এলাকায় গোমতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকায় স্থানীয়রা মাটি ও বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষায় ব্যস্ত সময় পার করেছেন।

বন্যার পানিতে তলিয়ে গেছে কুমিল্লার হাজার হাজার হেক্টর জমির ফসল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এদিকে টানা তিন দিনের বৃষ্টিতে গোমতী ছাড়াও কাকড়ী, পাগুলি ও সালদানদী দিয়ে ভারত থেকে পানি আসা অব্যাহত রয়েছে। এতে করে কুমিল্লায় বন্যার আশঙ্কা রয়েছে। 

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, নদীতে ক্রমাগত পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঝুকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করছেন। যেসব এলাকায় ফাটল দেখা দিয়েছে সেসব পয়েন্টগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘নদীর পানি বৃদ্ধির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বেড়িবাঁধের ভেতরে যেসব মানুষ বসবাস করেন তাদেরকে আমরা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলেছি। কোথাও কোথাও মাইকিং করা হয়েছে। সকল স্কুলকলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী, স্বেচ্ছাসেবকেরা মিলে সাধারণ মানুষের জন্য কাজ করবেন।

রাস্তায়ও উঠে গেছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এদিকে টানা বৃষ্টিতে কুমিল্লায় গোমতীর চরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব মাহমুদ জানান, গোমতীর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি সরে না যাওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব নয়। তিনি কৃষি কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা ডেকেছেন। 

এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নদীর পাড়ে অবস্থান নিয়েছে। বুধবার সারাদিন দুর্গতদের সরলতায় স্বেচ্ছায় কাজ করেছেন অনেকেই।  সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার ঘোষণা দেওয়া হচ্ছে- যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকরা পাশে দাঁড়াবে দূর্গতদের।

আরও পড়ুন:

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
ফরিদপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ বদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড...
দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি সপ্তাহে কয়েক দফা বন্ধের মুখে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বিভিন্ন...
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টো তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে আছে দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য দেয়া সরকারি গাড়ি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে অনেক গাড়ি। এছাড়া,...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর