ভারী বৃষ্টি-ঢলে আখাউড়ায় পানিবন্দি ৫ শতাধিক পরিবার

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:১১ এএম

ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। তীব্র পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্লাবিত হয়েছে স্থলবন্দর। ফসলি জমি ডুবেছে, ভেসে গেছে পুকুরের মাছ।

মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি। এর সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা তীব্র ঢলের পানি। আখাউড়া-আগরতলা সড়কের জাজিরা খালে, ঢলের পানিতে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। পানিবন্দি হয়ে পড়েছে মোগড়া, মনিয়ন্ধ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবার।

বন্যা পরিস্থিতি নিয়ে দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, বুধবার সকাল থেকে তীব্র বেগে ভারত থেকে পানি প্রবেশ করতে থাকে। এতে দক্ষিণ ইউনিয়নের পাঁচ থেকে ছয়টি গ্রামে পানি উঠেছে। আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে গেছে। কৃষি জমি ও পুকুর পানিতে তলিয়ে গেছে। আব্দুল্লাহপুর প্রাইমারী স্কুলে ১৫ থেকে ২০টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। প্রায় ৫ শতাধিক পরিবার এখন পানিবন্দি।
 
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এক স্থানীয় বাসিন্দা বলছেন, ‘মঙ্গলবার রাতে বাড়ি-ঘর সব ফেলে উঠে এসেছি আব্দুল্লাহপুর স্কুলে। এখানেই ছেলে-মেয়ে পরিবার নিয়ে অবস্থান করছি। কবে বাড়ি ফিরব জানি না।’

উজানের ঢলে উপজেলার তিনটি বাঁধ ভেঙেছে। স্থানীয়দের উদ্যোগে মেরামতের চেষ্টায় শেষরক্ষা হয়নি। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। কর্মকর্তারা এসে যে তিনটি স্থানে বাঁধ ভেঙে গেছে সেগুলো পরিদর্শন করেছে। এ ছাড়া আমাদের উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি যেমন মোগড়া, মনিয়ন্ধ, দক্ষিণ আখাউড়া বেশি ক্ষতিগ্রস্ত। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’

উজানের ঢলে আখাউড়ায় তিন হাজার একরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে পুকুরের মাছ।

এদিকে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়েছে। গত মঙ্গলবার রাত থেকেই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। টানা তিন দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি মিলে গোমতীর এই ভয়ঙ্কর রূপ গত ২০ বছরের মধ্যে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রচণ্ড স্রোত আর পানির অস্বাভাবিক উচ্চতায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার পাশাপাশি ঘর ছেড়ে বাঁধের ওপর আশ্রয় নিতে হয়েছে সহস্রাধিক পরিবারকে। অন্তত ৪ হাজার হেক্টর চরের জমির ফসল নষ্ট হয়েছে। ক্রমাগত পানি বাড়তে থাকায় গোমতীর দু-কূল ছাপিয়ে বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভিডিও দেখুন:সরেজমিনে দেখা যায়, বুধবার সকালে কুমিল্লা গোমতী নদীর আদর্শ সদর উপজেলার বানাশুয়া, পালপাড়া, রত্নবতী, টিক্কারচর, জালুয়াপাড়া, বুড়িচং উপজেলার ভান্তি, শিমাইলখাড়া, পূর্বহুড়া, নানুয়ার বাজার, মিথলাপুর, গোবিন্দপুর, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকায় ঘুরে দেখা যায় গোমতীর তীর ঘেঁষে পানির ঢেউ। চরের হাজার একর সবজি খেত ডুবে গেছে। চরের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছে। প্লাবনের তোড়ে পানি উপচে আশপাশের এলাকা ডুবে যাবার শঙ্কায় অনেকেই বাঁধ দেখতে ভিড় করেছেন নদীর তীরে।

গোমতী পাড়ের বাসিন্দারা জানান, গত ২০ বছরের বেশি সময় পর এ বছরই গোমতীর পানি এত বেশি বৃদ্ধি পেয়েছে। চরের ভেতর বসবাসকারী সহস্রাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছেন। বুধবার দুপুরে বেড়িবাঁধের ভেতরের গ্রামগুলো তলিয়ে গেছে পানের নিচে। নদীর বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেওয়ায় বালুর বস্তা দিয়ে মেরামত করতে হয়েছে তাৎক্ষণিকভাবে।

আরও পড়ুন:

দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি সপ্তাহে কয়েক দফা বন্ধের মুখে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বিভিন্ন...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের...
খুলনার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে আছে দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য দেয়া সরকারি গাড়ি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে অনেক গাড়ি। এছাড়া,...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর