সারাদিন বৃষ্টি। বাইরে বের হলে চুল ভিজবেই। অনেকের মনে তাই এই প্রশ্ন ঘোরাঘুরি করতেই পারে যে, বৃষ্টিতে চুল ভিজলে কি শ্যাম্পু করা উচিত? অনেকে নিজে থেকেই করেন, কেউ কেউ আবার শ্যাম্পু করেন না। তবু মনের মধ্যে খুঁত খুঁত হতে থাকে, শ্যাম্পু করে নিলেই হয়তো ভালো হতো। বা শ্যাম্পু না করার কারণে চুলের কোনো ক্ষতি হবে না তো?
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, বৃষ্টিতে ভিজলে শ্যাম্পু করতে হবে কিনা, তা নির্ভর করে সেই জায়গার উপর। আপনি যদি শহরে থাকেন, তবে বৃষ্টির পানি মাথায় লাগলে শ্যাম্পু করে নেওয়াই উচিত। কারণ এখানে বৃষ্টির পানির সঙ্গে বাতাসের দূষিত কণা, ভারী ধাতু মিশে থাকে। তাই শহরাঞ্চলে যেখানে দূষণের মাত্রা বেশি, সেখানে বৃষ্টির পানি চুলের ক্ষতি করতে পারে।
ত্বকরোগ বিশেষজ্ঞদের মতে, দূষিত জায়গায় বৃষ্টির পানি মাথায় লাগলে চুলের গোঁড়ায় প্রদাহ হতে পারে। আর চুল অপরিষ্কার থাকলে সেই প্রদাহ আরো বাড়ে। এতে চুলের গোঁড়া আলগা হয়ে যায়। দেখা দেয় চুল পড়ার সমস্যা। এদিকে বৃষ্টির পানি স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সও বিগড়ে দেয়। যে কারণে চুল তেল চিটচিটে হয়ে যায়।
শ্যাম্পু করে নেওয়াই ভালো
বৃষ্টিতে চুল ভিজলে বাড়ি ফিরে শ্যাম্পু করে নেওয়া ভালো। তাতে সমস্ত ময়লা, তেল ও দূষিত পদার্থ দূর হয়ে যায়। সেই সঙ্গে স্ক্যাল্পও পরিষ্কার। শ্যাম্পু করার পরে চুলের গোড়া ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়েও নিতে হবে। অন্যথায় বর্ষায় ভেজা চুল থেকে স্ক্যাল্পে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থেকে যায়।
বৃষ্টিতে চুল ভিজলে তা অবশ্যই দ্রুত শুকিয়ে নিতে হবে। অন্যথায় ভেজা চুলের গোড়ায় ছত্রাকের সংক্রমণ হতে পারে। এতে বাড়তে পারে হেয়ার ফল। তাই ড্রায়ার দিয়ে চুলের গোঁড়াও শুকিয়ে নিতে হবে।


কয়েক ফোঁটা তেল দূর করবে চুল পড়ার সমস্যা
হেয়ার স্ট্রেটনার কি আসলেই চুলের ক্ষতি করে?
শুষ্ক ও নিষ্প্রাণ চুলের জন্য প্রোটিন হেয়ার প্যাক
