পাতলা হয়ে যাচ্ছে চুল? সমাধান রোজমেরিতে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

চুল পড়া রুখতে প্রাকৃতিক উপাদান বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আর সেই তালিকায় রয়েছে রোজমেরি। এই পাতা দিয়ে বাড়িতেই বানাতে পারেন রোজেমরি ওয়াটার। এটি নিয়মিত স্ক্যাল্পে লাগালে কমবে চুল ঝরা, গজাবে নতুন চুলও।

বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন এই রোজমেরি। চুলের জন্য যেমন আপনি ব্যবহার করতে পারেন রোজমেরি এসেনশিয়াল অয়েল, তেমনই হেয়ার প্যাকেও যুক্ত করতে পারেন উপাদানটি। তবে রোজমেরি ওয়াটারও যে চুলের জন্য বেশ উপকারী।

রোজমেরি আসলে কী?

গুল্মজাতীয় গাছ রোজমেরি। এর পাতায় রয়েছে বিশেষ সুগন্ধ। তাছাড়া এই ভেষজের গুণগত মানের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে। তাই তো এখন রোজমেরি এসেনশিয়াল অয়েল বিউটি ও হেলথ ওয়ার্ল্ডে জনপ্রিয় হয়ে উঠেছে।

চুলের যত্নে ভূমিকা কী

রোজমেরিতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এটি আপনার স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে। এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান স্ক্যাল্পের সংক্রমণও নিয়ন্ত্রণ রাখে। তাই খুশকির সমস্যা কমে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে রোজমেরি। সেই সঙ্গে ঘনত্ব বাড়ায় চুলের।

রোজমেরি চুল ঝরাও কমিয়ে দেয়। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং বি৬, যা চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে ভিটামিন সি স্ক্যাল্প ভালো রাখে এবং হেয়ার গ্রোথেও সাহায্য করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, রোজমেরি টাকে নতুন করে চুল গজাতে সাহায্য করে। অন্যদিকে চুল পড়া রুখে দিতে কার্যকরী ভূমিকা রাখবে।

এই গবেষণায় ২ শতাংশ মিনোক্সিডিল ও রোজমেরি অয়েলের কার্যকারিতা পরীক্ষা করা হয়। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত পুরুষ এবং নারীদের রাখা হয় বিশেষ পর্যবেক্ষণে। ছয় মাস ধরে তাঁদের একাংশ মিনোক্সিডিল এবং বাকিরা রোজমেরি অয়েল ব্যবহার করেন। দেখা যায়, চুলের বৃদ্ধিতে ২ শতাংশ মিনোক্সিডিল আর রোজমেরি অয়েল একইভাবে কার্যকরী। এমনকি রোজমেরি অয়েল স্ক্যাল্পের চুলকানিও কমায়।

বানিয়ে নিন রোজমেরি ওয়াটার

একটি পাত্রে পরিমাণমতো পানি নিয়ে, মাঝারি আঁচে গরম করুন। পানি ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিন ৪-৫ চামচ রোজমেরি পাতা। এবার হালকা আঁচে পানি ফুটতে দিন। দেখবেন পানির রঙ বদলাতে শুরু করেছে। পানি যখন ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে তখন আঁচ বন্ধ করে পাত্র ঢাকা দিয়ে দিন। পানি ঠান্ডা হয়ে এলে তাতে যোগ করুন কয়েক ফোঁটা রোজমেরি এবং পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল। তারপরে কাঁচের বোতলে রেখে দিন।

কীভাবে ব্যাবহার করবেন?

চুল শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে নিন। তারপর হালকা শুকিয়ে নিন। এরপর চুল কয়েক ভাগে ভাগ করুন। এবার রোজমেরি ওয়াটার ধীরে ধীরে স্প্রে করুন চুলের গোঁড়ায়। আঙুলের চাপে হালকা করে মাসাজ করে নিন। প্রতিদিন এই নিয়মে চুলের যত্ন নিন। দেখবেন চুল ঝরা অনেকটাই কমে যাবে। আর কয়েক মাস পরে আবার নতুন চুল গজাতেও শুরু করবে।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর