লাউ কতটা উপকারী?

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

এখন বাজারে গেলে কোনো না কোনো দোকানে বা রাস্তার ভ্যানে লাউয়ের দেখা মিলবে। ভ্যানভর্তি সতেজ লাউ দেখতে অনেকের ভালো লাগে। তাই লোভ সামলাতে না পারাতে কিনে নেন এই সবজি। পুষ্টিগুণে ভরপুর এই সবজি। লাউ সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি অনেকে লাউশাক খেতেও পছন্দ করেন।

এই সবজিতে পানির পনিমাণ বেশি। এ ছাড়া আছে ফাইবার, যা হজমে দরকারি ভূমিকা পালন করে। এ ছাড়া লাউ ওজন নিয়ন্ত্রণে পাশাপাশি হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

আসুন জেনে নিন, লাউয়ের বিভিন্ন উপকারের কথা:

১. লাউ পানিতে পরিপূর্ণ একটি সবজি। শরীর ঠান্ডা রাখে এই সবজি। ফলে স্ট্রেস কমবে। তাই শরীর ও মনকে শান্ত রাখতে খেতে পারেন এই সবজি।

২. ডায়রিয়ায় শরীরে পানির অভাব দেখা দিলে লাউয়ের তরকারি খেতে পারেন। এতে শরীরের পানিশূন্যতা দূর হবে।

৩. এই সবজিতে রয়েছে ক্যালরি ও দ্রবণীয় ফাইবার। দ্রবণীয় ফাইবার খাবার হজম করতে সাহায্য করে। এই সবজি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। বেশি বেশি খেত ইচ্ছে করবে না। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

৪. আমরা কম বেশি সবাই হজমের সমস্যায় পড়ে থাকি। ফাইবারে পরিপূর্ণ এই সবজি। এতে আপনার হজমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে না। নিয়মিত লাউ খেলে গলা-বুক জ্বালা করা, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে।

৫. লাউয়ে থাকা পটাশিয়াম , ম্যাগনেসিয়াম ও প্রয়োজনীয় মিনারেল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে হৃদরোগের ঝুঁকি কমবে।

৬. লাউ ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ একটি সবজি। এটি খারাপ কোলেস্টেলরের পরিমাণ কমায়। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে লাউ খেতে পারেন।

৭. লাউ ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এই সবজি শরীর থেকে টক্সিন বের করে দেয়। তাই ত্বককে সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে লাউ। লাউয়ের ভিটামিন, মিনারেল ও পানিসহ বিভিন্ন উপাদান ত্বক ও চুল ভালো রাখে।

৮. এই সবজিতে রয়েছে ফাইবার। এই ফাইবার পেটের উপকার করে। তাই পেটের সমস্যায় যারা অশান্তিতে আছেন, তারা লাউ খেতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর