আদা খেলে উপকার যত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

আদা এক প্রকারের উদ্ভিদের মূল, যা ভেষজ গুণাবলীসমৃদ্ধ। আদার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আদা মূলত রান্নার স্বাদ বাড়াতে মসলা হিসেবে ব্যবহৃত হলেও, আদা আরও অনেক উপকারী গুণ রয়েছে। আদা ঠান্ডার অসুখ থেকে শুরু করে অনেক রোগের বিরুদ্ধে লড়াই করে।

হঠাৎ বমি বমি ভাব অনুভূত হলে, বা বমি আসবে মনে হলে আদা চিবিয়ে নিতে পারেন। এতে উপকার পাবেন। আবার হালকা লবণ বা লবণ ছাড়া কাঁচা আদা চিবালে খাবারের প্রতি রুচি ফিরবে।

১১ গ্রাম আদায় আছে ক্যালরি ৯, সোডিয়াম ১ দশমিক ৪ গ্রাম, কার্বোহাইড্রেট ২ গ্রাম, ফাইবার শূন্য দশমিক ২ গ্রাম, শর্করা শূন্য দশমিক ২ গ্রাম, প্রোটিন শূন্য দশমিক ২ গ্রাম, ম্যাগনেসিয়াম ৪ দশমিক ৭ গ্রাম, পটাসিয়াম ৪৫ দশমিক ৬ গ্রাম।

আদা ঠান্ডার অসুখ থেকে শুরু করে অনেক রোগের বিরুদ্ধে লড়াই করে। ছবি: ফ্রিপিকআসুন জেনে নিন, আদার উপকারিতার কথা:

১. শীত, বর্ষা, গরমে সর্দি–কাশির মতো অসুখ মানুষের প্রায়ই হয়ে থাকে। আদা সাধারণ সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই করে। এসব অসুখের সময় হালকা গরম পানিতে মধু আর আদা দিয়ে পান করত পারেন। দেখবেন উপকার পাবেন।

২. বমি বমি ভাব এবং বমির উপসর্গ থেকে মুক্তি পেতে চাইলে আদা খেতে পারেন। কারণ আদা পেটের পেশি প্রশমিত করে। এতে পরিপাকতন্ত্রের প্রদাহ কমে।

৩. আদার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তবে, আদা কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। এর পাশাপাশি ওজন এবং রক্তচাপ কমায়।

৪. বিভিন্ন রোগের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আদা। নিয়মিত আদা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। এতে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন।

৫. আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে থাকে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ব্যথা বাড়তে থাকে। শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা উপশম করতে আদা দরকারি ভূমিকা পালন করে।

৬. আদা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আদাতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করে।

৭.  নারীদের পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে বা পরে ব্যথা নিরসনে আদা কার্যকরী ভূমিকা পালন করে।

৮. আদা চা মস্তিষ্ককে শান্ত রাখে। মস্তিষ্কের স্ট্রেস কমাতেও সাহায্য করে আদার অন্যতম উপাদান জিঞ্জেরল। এ ছাড়া আলঝেইমারের ঝুঁকিও কমায় আদা।

৯. বদহজম কার না হয়। আদা বদহজম, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যে বিরুদ্ধে কাজ করে। আদার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জিঞ্জেরল খাবার হজমে সহায়তা করে।

১০. আদা উচ্চমাত্রার এলডিএল (বাজে) কোলেস্টেরল কমাতে সাহায্য করে।  এ ছাড়া রক্তে উচ্চ শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আদা।  পাশাপাশি হার্টের অসুখের বিরুদ্ধে কাজ করে আদা।

সূত্র: হেলথলাইন, ভেরি ওয়েল ফিট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর