বেগুনি নয়, বানাতে পারেন ভিন্ন স্বাদের পাকোড়া

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

ইফতারে ভাজাপোড়া না হলে ঠিক জমে না। কিন্তু একরকম ইফতার খুব বেশিদিন ভালো নাও লাগতে পারে। তাই ভিন্ন স্বাদ আনতে বানাতে পারেন আলুর পাকোড়া। খুব সহজে বানাতে পারবেন এই আইটেমটি। রইল রেসিপি। মজার এই রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান

উপকরণ: বেসন দেড় কাপ, চালের গুঁড়া ১/২ কাপ, আস্ত ধনে ১ টেবিল চামচ (ভেজে গুঁড়া করে নিতে হবে), লাল মরিচ গুঁড়া দেড় চা-চামচ বা স্বাদমতো, চাট মসলা ১ চা-চামচ, লবণ দেড় চা-চামচ বা স্বাদমতো, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, জিরা ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ টেবিল চামচ, আজওয়াইন ১/২ চা-চামচ, বেকিং সোডা ১ চিমটি, জর্দার রং বা কমলা ফুড কালার ১ চিমটি, পানি ১/২ কাপ (প্রয়োজনমতো), বড় আলু ১/২ কেজি এবং ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালী: একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, চাট মসলা, লবণ, হলুদের গুঁড়া, জিরা, মরিচ গুঁড়া, আজওয়াইন, বেকিং সোডা ও ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে পানি যোগ করে ভালোভাবে ফেটিয়ে নিন, তারপর ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন।

আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কাটুন। আলুর টুকরোগুলো মিশ্রণের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন। একটি কড়াইতে তেল গরম করুন এবং মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। ওপর থেকে চাট মসলা ছিটিয়ে দিন এবং টমেটো সসের সাথে পরিবেশন করুন। উপভোগ করুন মচমচে পাকোরা ফ্রাইস।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর