ঈদের সকালে মিষ্টিমুখ, বানাতে পারেন নবাবি সেভিয়ান

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:২১ পিএম

ঈদের সকালে মিষ্টি স্বাদের বিশেষ কিছু উপভোগ করতে চান? তাহলে নবাবি সেভিয়ান হতে পারে আপনার দারুণ সংযোজন। মোগল আমল থেকে আসা এই সুস্বাদু মিষ্টি খাবারটি একদিকে যেমন পুষ্টিকর, তেমনি তার ঘ্রাণ এবং স্বাদ সবাইকে মুগ্ধ করবে। সেমাই, দুধ, ঘি, বাদাম ও কিশমিশের সুমিষ্ট সংমিশ্রণে তৈরি এই খাবারটি ঈদে পরিবার বা অতিথিদের খাওয়ার জন্য দারুণ একটি আইটেম হতে পারে। রইল রেসিপি।

উপকরণ: সেভিয়ান বানাতে লাগবে ঘি ২-৩ টেবিল চামচ, সেভিয়ান (বড় সেমাই) ভেঙে ২৫০ গ্রাম (চাইলে লাচ্ছা দিয়েও করতে পারেন), গুঁড়া চিনি ১/২ কাপ বা স্বাদমতো, গুঁড়া দুধ ১/৩ কাপ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ ও আলমন্ড ব্লাঞ্চ করে কাটা ২ টেবিল চামচ।
কাস্টার্ড বানাতে লাগবে তরল দুধ ১ লিটার, মিল্ক ক্রিম ১ কাপ,  চিনি ১/৩ কাপ বা স্বাদমতো, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, তরল দুধ ১/৪ কাপ, আলমন্ড ব্লাঞ্চ করে কাটা, পেস্তা বাদাম কুচি এবং ছোট মিষ্টি।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে, তাতে ভেঙে রাখা সেমাই দিন। ভালোভাবে মেশাতে ২-৩ মিনিট কম আঁচে রান্না করুন। এরপর চিনি এবং গুঁড়া দুধ যোগ করুন। ভালোভাবে মেশান এবং ৫-৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। আর মাঝে মাঝে নেড়ে দিন। তারপর পেস্তা এবং আলমন্ড বাদাম যোগ করুন। ভালোভাবে মেশান। তারপর ১/৩ অংশ একটি বাটিতে আলাদা করে রাখুন, পরবর্তীতে ব্যবহারের জন্য। বাকি সেভিয়ান একটি সার্ভিং প্লেটে ঢেলে দিন। তারপর হালকা চাপ দিয়ে একদিকে সেট করে দিন।

এবার কাস্টার্ড তৈরি করতে হবে। তার জন্য একটি প্যানে তরল দুধ এবং ক্রিম ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিন। এরপর চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে ফুটে উঠতে দিন। একটি ছোট বাটিতে কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার এবং ১/৪ কাপ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালোভাবে মেশান কাস্টার্ড ঘন হওয়া পর্যন্ত। এক্ষেত্রে ২-৩ মিনিট রান্না করতে হতে পারে।

এবার আগে থেকে সর্ভিং প্লেটে রাখা সেভিয়ানের ওপর কাস্টার্ড মিশ্রণটি ঢেলে দিন। তারপর সেভিয়ানের বাকি অংশ কাস্টার্ডের ওপর ছড়িয়ে দিন। প্লেটটি ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিন। তারপর আলমন্ড, পেস্তা বাদাম, ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। শাহী এই ডেজার্ট ঈদ বা যেকোনো বিশেষ দিনে পরিবেশন করতে পারেন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর