মা-বাবা হলেন ক্যাটরিনা-ভিকি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম

বলিউডে আনন্দের খবর—মা হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আর বাবা হয়েছেন অভিনেতা ভিকি কৌশল। শুক্রবার সকালে তাঁদের ঘরে এসেছে নতুন অতিথি—পুত্রসন্তান।

একই সঙ্গে নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক যৌথ বিবৃতিতে এ সুখবর জানিয়েছেন এই তারকা দম্পতি। সেখানে তাঁরা লিখেছেন, ‘আমাদের জীবনে এসেছে আনন্দের উপলক্ষ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’

এই পোস্টে বাবা–মা হওয়ার অপার আনন্দ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্যাটরিনা ও ভিকি দুজনই।

২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেই থেকেই তাঁদের প্রেম, দাম্পত্য জীবন, একসঙ্গে ছুটি কাটানোর ছবি কিংবা প্রকাশ্য উপস্থিতি—সবকিছুই নিয়মিত খবরের শিরোনাম হয়েছে।

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে মা–বাবা হতে চলেছেন বলে জানিয়ে দিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই বলিউড অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই বিশেষ দিনের জন্য।

সম্প্রতি মুম্বাইয়ে একটি যুবা সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে নিজের আনন্দের কথা প্রকাশ্যে বলেন ভিকি কৌশল। তিনি বলেন, ‘আমি শুধু বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি। এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন আমার বাইরে যেতে ইচ্ছে করে না, যতটা সম্ভব সময় বাড়িতেই কাটাতে চাই—কারণ এই সময়টা আর ফিরে আসবে না।’

ভিকির এই কথার পর করতালিতে মুখর হয়ে ওঠে সভাকক্ষ। দর্শকেরা বুঝে ফেলেছিলেন, সুখবরটি আর বেশি দূরে নয়।

এক মাসের বেশি সময় ধরে অপেক্ষা। মাতৃত্বের স্বাদ পেলেও সন্তানের নাম কিংবা কোনও ছবি প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা কাইফ। একইভাবে চুপ ছিলেন তাঁর স্বামী, বলিউড তারকা ভিকি কৌশলও। তাই ভক্তদের কৌতূহল দিনে দিনে...
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের পর থেকেই অনুরাগীদের আগ্রহ...
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। অনেকদিন ধরেই জল্পনা চলছে—শিগগিরই তাঁরা জনক-জননী হতে চলেছেন। এবার সেই খবরই চূড়ান্ত। ইতিমধ্যেই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানানোর...
প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। যদিও এর শুটিংয়ের আগেই দুজনের প্রেম জমে গিয়েছিল। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর