‘সংস্কৃতি-সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের পরিকল্পনা ঘোষণা করুক, নয়তো ভোট দেব না’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

দেশে বইছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মাঠের প্রার্থীরাও নানারকম ইশতেহার জনগণের সামনে তুলে ধরছেন। আসন্ন নির্বাচন সামনে রেখে ‘সাংস্কৃতিক ইশতেহার’ প্রকাশ করতে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে জনপ্রিয় ব্যান্ড মাইলস’র অন্যতম সদস্য হামিন আহমেদ। 

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সংগীত ও সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত নয়।’

হামিন আহমেদ তাঁর পোস্টে লেখেন, ‘জাতীয় নির্বাচন কিছুদিন পরেই! সংগীতস্রষ্টা, শিল্পী ও সংগীতপ্রেমীরা জানতে চান—ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক ইশতেহার কী?’

স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে কেন কোনো রাজনৈতিক দল সংগীতের মতো গুরুত্বপূর্ণ খাতকে কখনও তাদের নির্বাচনী ইশতেহারে তুলে ধরেনি—এ নিয়েও প্রশ্ন তোলেন হামিন আহমেদ।

হামিন আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল সংগীত নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেনি—অন্য সবকিছু নিয়ে করেছে, কিন্তু সংগীত নিয়ে নয়!’

সাংস্কৃতিক ইশতেহারের গুরুত্ব মন্তব্যের ঘরেও তুলে ধরেন এই গায়ক। তিনি জানান, দেশে অন্তত কয়েক কোটি মানুষ গান ভালোবাসে। তরুণ থেকে প্রবীণ—সংখ্যাটি এত বড় যে চাইলে তারা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারে সংগীত ও সংস্কৃতি নিয়ে পরিষ্কার পরিকল্পনা প্রকাশ করতে।

তিনি লেখেন, ‘শুধু কথায় হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কী মনে হয়, বাংলাদেশের কত কোটি মানুষ গান ভালোবাসে? ১৮ কোটি মানুষের মধ্যে ২, ৩ বা ৪ কোটি নাকি আরও বেশি? এটা একটা বিশাল সংখ্যক তরুণ, মধ্যবয়সী ও প্রবীণ মানুষ—যাঁরা গান ভালোবাসেন এবং নিয়মিত শোনেন, তাই তো?’

তাঁর ভাষ্য, ‘যদি আমরা বলি—সংস্কৃতি ও সংগীত নিয়ে দলগুলো তাদের পরিকল্পনা ঘোষণা করুক, নয়তো আমরা ভোট দেব না; কিংবা যে দল স্পষ্ট পরিকল্পনা দেবে, আমরা সবাই তাকে ভোট দেব—তাহলে কী হবে? সবারই তো ভোটের প্রয়োজন। এটাই আমাদের, নাগরিকদের ক্ষমতা—এই ক্ষমতা ব্যবহার করুন।’

হামিন আহমেদের এই পোস্ট ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংগীতশিল্পী, সুরকার, প্রযোজক ও সংগীতপ্রেমীরা তাঁর এই বার্তাকে সমর্থন জানাচ্ছেন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর