কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, ৪২ জনকে জীবিত উদ্ধার

কেরানীগঞ্জের জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুনে লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

কেরানীগঞ্জের জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুনে লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়।

সরেজমিনে দেখা যায়, আবাসিক এবং বানিজ্যিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তালা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ভবনটির বেজমেন্টে বেশ কিছু দোকান রয়েছে। 

এ ঘটনা নিয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন যাতে অন্য ভবনে না ছড়ায় সেই চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় ওই ভবন থেকে বিভিন্ন সিড়ি দিয়ে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া এই জায়গায় এখনও কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, ‘ভবন গুলোর অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। বিল্ডিংয়ের কোড মানা হয়নি।’

ইউএনও আরও বলেন, ‘গ্যারেজের জায়গায় গোডাউন করা হয়েছে, আইনের ব্যতয় হয়েছে, তা প্রমাণিত। তদন্ত কমিটির সুপারিশে ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া পর পর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া এখনও পর্যন্ত কোনো হতাহতের কোনো পাওয়া যায়নি।

গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থীসহ ২৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর চানখারপুলে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহন বাসের ধাক্কায় জয়দেব নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের মৃত্যু হয়েছে। নিহত বয়েল ল্যাবরেটরিজ কোম্পানিরর ডিস্ট্রিবিউটর ছিলেন।
দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক আয়রন ব্রিজ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি। স্থানীয়রা দ্রুতই নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এলজিইডি বলছে, ঝুঁকিপূর্ণ...
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...
লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ মারিয়া আক্তার মীমের (১৬) মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে থানায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ ও দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।  আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয় ধরে রাখতে পারলে দ্বিতীয় ম্যাচ জয় অসম্ভব কিছু নয়, বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। নাহিদ রানার...
নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ আছেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে গালিবাজির রাজনীতি কেন থামছে না,তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।  
ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর