গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ২৪

আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:১২ পিএম

গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থীসহ ২৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইলে বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, বুধবার আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আনুমানিক ৩০ জন শিক্ষার্থী নিয়ে ভার্সিটির বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় আসছিল। বাসটি মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়।

উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে গুরুতর জখম নেই। বেশির ভাগই বাসে কাঁচ দিয়ে কেটে গেছে, কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালক ও তৃণা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহায়তা প্রদান করা হচ্ছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে। আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনায় ছেলের সামনে হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে এজাহারভুক্ত প্রধান...
দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক আয়রন ব্রিজ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি। স্থানীয়রা দ্রুতই নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এলজিইডি বলছে, ঝুঁকিপূর্ণ...
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...
জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর...
লেবাননকে ঘিরে ইরান-ইসরায়েল উত্তেজনা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংকটে পরিণত হয়েছে। সেইসাথে ইরান বদলেছে দীর্ঘদিনের কৌশল। বিশ্লেষকদের মতে, দেশটি এখন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে শক্তি প্রদর্শন না...
যুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি এখনো অধরা। তবে এই সময়ে অন্তত কয়েকবার দুই দেশ এমন অবস্থায় পৌঁছেছিল, যখন মনে হয়েছিল যুদ্ধের স্থায়ী সমাধান সময়ের ব্যাপার...
দেশব্যাপী পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের পেস বোলিংয়ে রীতিমত তুরুপের তাসে পরিণত হয়েছেন নাহিদ রানা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই ডানহাতি পেসার। অজিদের বিপক্ষে ৪ উইকেট পাওয়ার পর...
লোডিং...

এলাকার খবর