রাজধানীর চানখারপুলে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহন বাসের ধাক্কায় জয়দেব নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের মৃত্যু হয়েছে। নিহত বয়েল ল্যাবরেটরিজ কোম্পানিরর ডিস্ট্রিবিউটর ছিলেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুসা গাজী জানান, বিকেলের দিকে চাঁনখারপুল ফ্লাইওভারে ঢালে রাস্তা পারাপারে সময় মৌমিতা পরিবহনের ধক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।



