ঢাকার পথে বিএনপির হাজার হাজার কর্মী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে বাস-ট্রেন ও লঞ্চে ঢাকা আসছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলায় জেলায় হচ্ছে আনন্দ মিছিল। কেন্দ্রীয় নেতারা জানান, ঢাকায় সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস। 

তারেক রহমানকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকেই ঢাকায় আসছেন বগুড়ার নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অন্তত ৫০ হাজার নেতাকর্মী সংবর্ধনায় অংশ নেবেন। 

বরিশালে সকাল থেকেই বিএনপির দলীয় কার্যালয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়। আয়োজন করা হয় শুভেচ্ছা মিছিলও। নেতারা জানান, এর মধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছেন। এছাড়া, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাতে বরিশাল নদী বন্দর থেকে চারটি লঞ্চযোগে ঢাকায় পৌঁছাবেন।

রাজশাহী বিএনপি মহানগর সভাপতি মামুন আর রশিদ জানান, মঙ্গলবার রাতেই নেতাকর্মীদের অনেকে ঢাকায় পৌঁছেছেন। এছাড়া, সকাল থেকে ৫০টি বড় বাসসহ প্রায় ছয় হাজার যানবাহন ঢাকার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যাত্রা করেছে। 

তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে খুলনাতেও। খুলনা-২ বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানান, ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় যাচ্ছেন। এছাড়া, খুলনা মহানগর বিএনপির নেতারা বৃহস্পতিবার ভোর ৫টার বিশেষ ট্রেনে ঢাকায় উদ্দেশে রওনা হবেন। 

জামালপুর জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে বাস ও ট্রেনে করে ঢাকার ৩০০ ফিট এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যাত্রা শুরু করেছেন। সোমবার রাত ১০টায় জামালপুর শহরের মাল গুদাম এলাকা থেকে ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও আগামীকাল মঙ্গলবার ভোর ৫টায় জামালপুর রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার আক্তার হোসেন শেখ জানান, ২৫ ডিসেম্বর ভোর ৫টায় জামালপুর স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই দিন বিকেল ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবাগত রাত ২টায় জামালপুর পৌঁছাবে। বিশেষ ট্রেনটিতে মোট ১০টি কোচ রয়েছে এবং এতে ৫৩০টি আসন সংযুক্ত আছে। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা, যা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘আমাদের দেশরত্ন তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে আসছেন এটা আমাদের অনেক আনন্দের। আমরা জামালপুরবাসী এটা ঈদের দিনের মতো পালন করছি। আমাদের এখান থেকে ২৫ টি বাস রাত ১০ টায় মাল গুদাম এলাকা থেকে ছেড়ে যাবেন। আবার অনুষ্ঠান শেষে এই বাসেই ফিরে আসবে সবাই।’

এদিকে, বিএনপি নেতাকর্মীদের জন্য কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে ১৮ বগির বিশেষ ট্রেন ছাড়াও অন্যান্য ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত বগি। এছাড়াও, দলের পক্ষ থেকে ভাড়া করা বাস-মাইক্রোবাসেও ঢাকা আসছেন নেতাকর্মীরা।

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১
ঢাকার পথে বিএনপির হাজার হাজার কর্মী
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর