গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান এবং তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমানের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কাজী রফিক বলেন, ‘সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তাঁরা। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ গত রাতে তাঁকে গ্রেপ্তার করে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

নির্যাতিত শিশুটির বাবা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
লোডিং...

এলাকার খবর