অর্থনৈতিক সুফল বিবেচনা করেই এডিপিতে বরাদ্দ: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক সুফলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দিতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসএমই খাত, স্টার্টআপ, এলডিসি উত্তরণ এবং কর সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে ইআরএফের আলোচনায়।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

অতীতের মতো শুধু প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নয়, বরং অর্থনৈতিক সুফল হিসেব করেই উন্নয়ন কর্মসূচি নিতে চায় সরকার। বুধবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আলোচনায় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এসএমই উদ্যোক্তাদের জন্য ৫০ লাখ ও নারী-প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত করা হয়েছে। এছাড়া স্টার্টআপ শূন্য কর সহ রপ্তানিতে প্রণোদনা দিয়েছে সরকার। তবে এ খাতকে সুরক্ষা দিতে বর্তমানে ২ হাজার কোটি টাকার বরাদ্দ আরও বাড়ানোর দাবি এসএমই ফাউন্ডেশনের। 

ইআরএফের আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সৃজনশীল অর্থনীতির অবদান জিডিপির ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এলডিসি উত্তরণের জন্য নির্ধারিত বিভিন্ন শর্ত পূরণ করেছে বাংলাদেশ। সময়সীমা পেছানোর আবেদন গৃহীত হলে সফলভাবে উত্তরণ সম্ভব।’

অন্যায্য কর কাঠামো থেকে বেরিয়ে আসতেই এবারের বাজেটে ন্যূনতম কর ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান এনবিআরের সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী। এসএমই খাতের বিকাশকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া গেলে দেশের অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরি হতে পারে বলে জানান বক্তারা।

 

সঞ্চয়পত্র বিক্রি নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান সুপার ষ্টার গ্রুপ গতকাল ২৩ জুন র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত করপোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠানে তাদের...
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক। একক কিউআর কোডের মাধ্যমে বিল, ফি ও চার্জ পরিশোধসহ ক্যাশলেস লেনদেনের সুবিধা পাবেন গ্রাহকরা।
গত কয়েক বছরে বরিশালের বাজার ও মোকামে কমেছে ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ। জেলেরা বলছেন, আগে নদী-সাগরে সারা বছর মাছ মিললেও এখন ভরা মৌসুমেও আশানুরূপ মিলছে না। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছের উৎপাদন...
আশিক রেজা সাহিত্যপত্র কালের ধ্বনি-এর প্রধান সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বায়ু পরাগী নৈবেদ্য, দোলনকাল এবং ভেড়া ও ভয়তন্ত্র। সমালোচকদের মতে, তিনি “উল্টানো পেরিস্কোপের কবি” এবং...
কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ...
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার বিষয়ে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও আখ্যা...
জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ নানা কারণ দেখিয়ে জামায়াত সংশ্লিষ্ট ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বলছেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, ৪ মাস ধরে সব সুযোগ সুবিধা ভোগ করে এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর