সাইবার নিরাপত্তার বাস্তবতায় এ আইন: মন্ত্রিপরিষদ সচিব 

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১:১২ এএম

সাইবার নিরাপত্তার বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সরকার ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি  নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে। এটি আজকে উপস্থাপিত হয়েছে মন্ত্রিসভায়। আলোচনার মাধ্যমে লেজিলেটিভ (আইনপ্রণয়ন) বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন করা হয়েছে। লেজিলেটিভ ভেটিং করে তারপর তারা ফাইনাল করে দেবে। 

মো. মাহবুব হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালে অনুমোদনের পর পাঁচ বছর অতিবাহিত হয়েছে। আমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি সারাবিশ্বে আইসিটি সংক্রান্ত বিষয় ছিল। সেটির কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আইসিটি সংক্রান্ত বিশ্বের যে ব্যাপ্তি কিংবা ধরন, বেশ পরিবর্তন এসেছে। সে সমস্ত কিছুকে বিবেচনায় রেখে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন কার্যকর করার সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত হয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা আইন করা হয়েছে। সেট প্রয়োগ করা হয়েছে। এখন সাইবার নিরাপত্তার যে বিষয়টি মানে দেশ এবং আন্তর্জাতিক প্রক্রিয়ায় যে বাস্তবতা তৈরি হয়েছে, সেজন্য সরকার মনে করেছে সাইবার নিরাপত্তার জন্য একটা আইন দরকার। সে আইন করতে গিয়ে আগের আইন থেকে কিছু ধারা, কিছু বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে। 
 
এ আইনের আওতায় একটি এজেন্সি থাকবে জানিয়ে তিনি বলেন, নাম হবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সাইবার সংক্রান্ত কিছু অপরাধকে চিহ্নিত করা হয়েছে এবং সেই অপরাধের জন্য শাস্তির মাত্রা ঠিক করা হয়েছে। আগের আইনের কাঠামোতে মূলত জামিনঅযোগ্য ধারা অনেক বেশি ছিল। এখানে এসে বেশিরভাগকে জামিনযোগ্য করা হয়েছে। 

এজেন্সির কাজ কি-জানতে চাইলে তিনি বলেন, আগে ছিল ডিজিটাল সিকিউরিটি এজেন্সি। নতুন যেটা হবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এটার ক্ষমতা ও দায়িত্ব বিধির মাধ্যমে নির্ধারিত হবে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাজার ক্ষেত্রে বিদ্যমান আইনে জেলের উপরে ফোকাসটা বেশি ছিল। এখানে এসে জেলের সাজার পরিমাণটা কমানো হয়েছে কিন্তু আবার আর্থিক জরিমানার অংশ রাখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আর্থিক জরিমানা বৃদ্ধি করা হয়েছে। বেসিক বিষয়গুলো এটাই।

ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যে সকল মামলা এখনো বহাল অবস্থায় আছে তা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিবর্তনমূলক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজধানীর...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে গুজব বন্ধে আগামীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিবন্ধিত করতে আইন করা হবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিল হবে না বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে মন্ত্রী আরও জানান, এসব মামলার শাস্তিও আগের আইন অনুসারেই হবে।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর