হুট করে ঢাকায় কেন ঋতুপর্ণা

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন ঢাকায়। কারণটা নতুন চলচ্চিত্র ‘স্পর্শ’। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি নিয়ে আজ (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন তিনি। আরও থাকবেন চিত্রনায়ক নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।

দুপুরের একটি ফ্লাইটে ঋতু ঢাকায় নেমেছেন বলে ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। তিনি এ সিনেমাটি অন্যতম পরিচালক। অপরজন হলেন ভারতের অভিনন্দন দত্ত। 

বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ ছবিটি প্রযোজনা করছে। ঋতুপর্ণার পাশাপাশি ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার খরাজ মুখার্জি।

জানা যায়, ১৩ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে ছবিটির কাজ। কলকাতার অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। 

১৯৯৫ সালে‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক ঘটে। এ সিনেমায় সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এ সিনেমা ওই বছর শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন। 

বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু চলিচ্চত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা।

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর