শাহরুখের 'পাঠান'কে ধাওয়া করছে সানির 'গাদার'

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:০৭ পিএম

দুই দশক পর মুক্তি পেয়ে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গাদার:এক প্রেম কথা’ সিনেমার সিক্যুয়েল 'গাদার ২' ৷ যেন অতীতের নস্টালজিয়ায় ভাসছেন বলিউডপ্রেমীরা।
 
শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে ৷ তাইতো প্রথমদিন থেকেই রমরমা ব্যবসা করছে 'গাদার ২'। এরইমধ্যে ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবসের দিনই ছবিটি আয় করেছে ৫৫ কোটির বেশি। সবমিলিয়ে পাঁচ দিনে বক্স অফিসে মোট সংগ্রহ ২২৯ কোটি রুপি। অন্যদিকে শাহরুখ খানের 'পাঠান'র পিছু নিয়েছে ছবিট। 'পাঠান' প্রথম সাত দিনে ভারতে আয় করেছিল ৩৯৫ কোটি রুপি। 

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'জেলার' সিনেমাকেও টেক্কা দিচ্ছে সানির 'গাদার ২'। এমনকি নবীন প্রজন্মের হিরোদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে দিয়ে সিনেমা সুপারহিট করে দেখালেন ষাটোর্ধ্ব সানি দেওল। করোনা মহামারি পরবর্তী সময়ে শাহরুখ খানের  'পাঠান'  সিনেমার পর বলিউডের কোনো ছবি এত ভালো করল। 

'গাদার ২' সিনেমার গল্পে দেখা যায়, ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান। এর মাঝে ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে পাকিস্তানে যান তারা সিং। গাদার স্ত্রী সাকিনাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন তারা, আর এবার ছেলেকে ফিরিয়ে আনতে যাওয়ার গল্প দেখানো হয়েছে। তারা-সাকিনার একমাত্র পুত্র চরণজিৎ প্রেম ঘটিত কারণে পাকিস্তানের সেনার হাতে বন্দি হন। ছেলেকে ফিরিয়ে আনতেই পাকিস্তানের মাটিতে ফের পা রাখেন তারা সিং। 

গত শুক্রবার ১১ অগস্ট মুক্তি পায় 'গাদার ২'। ছবিতে সানি আর আমিশা ছাড়াও রয়েছেন মনীশ ওয়াধওয়া, উৎকর্ষ শর্মা ও সিমরাত কৌরের মতো অভিনয়শিল্পীরা। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর