আজও সীমান্তে ২২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

থেমে নেই ভারত সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা। আজও ৩ জেলার সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী। 

শনিবার ভোর ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় ৮ নারীসহ ৯ জনকে। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান করছেন। 

এদিকে, ফেনীর পরশুরাম সীমান্তেও ৭ জনকে পুশইন চেষ্টা করেছে বিএসএফ। তাদের প্রতিহতের পর বিজিবি জানিয়েছে, তারা সবাই ভারতীয় নাগরিক। 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়েও বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও গ্রামবাসী। 

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের শূন্যরেখায় থাকার একদিন পর ৭ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার পুশ ইনে ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়। 

বর্তমানে তারা সীমান্তের শুন্যরেখা থেকে ৩০ গজ ভেতরে, ভারতের দিকে অবস্থান করছেন। পুশইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি।

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের এই এই চেষ্টা প্রতিহত করেছে বিজিবিসহ গ্রামবাসী।
যশোরের বেনাপোলে স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস। সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছে ওই ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ।
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
গত মাস থেকে চলা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির যন্তর মন্তর। সরকার আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। এর মধ্যে ছিল— নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা...
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায়...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের...
টানা বৃষ্টি, বৈরী আবহাওয়ার প্রভাবে ভোলায় মেঘনা নদীর ভাঙন তীব্র রূপ নিয়েছে। বিশেষ করে জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরের শিবপুর ইউনিয়নসহ আশেপাশের এলাকায় ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর