চাঁদপুরে দুই হাসপাতালে সীলগালা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাগজপত্র নবায়ণ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি হাসপাতাল সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এ দুটিসহ তিনটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার রাতে এতথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
 
অভিযানের সময় নারায়নপুর জেনারেল হাসপাতাল (প্রা.) এন্ড কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা করা হয়। এছাড়া হাসপাতালটিতে ভুয়া চিকিৎসক দিয়ে সিজারিয়ান করানোয় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর নরমাল ডেলিভারির সময় একটি নবজাতকের মৃত্যুর ঘটনায় জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। 

একই সময় ওই এলাকার মীম জেনারেল হাসাপতালের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হাসপাতালটির মালিক মো. জসিম উদ্দিন ও আলহাজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় হাসপাতালটিতে কোনো চিকিৎসক ছিলেন না। 

অন্যদিকে বাজারের মূল সড়কে অবস্থিত ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, ‘গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সীলগালা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে সোমবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইনে ‘নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার’ এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে...
নাটোর পৌর এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডেও রোগীদের চাপ বেড়েছে। গতকাল বুধবার দুপুর থেকে আজ...
পেশাগত সমন্বয়হীনতা ও বিভিন্ন অসন্তোষের অভিযোগে চাঁদপুরে টানা দ্বিতীয় দিনের মতো তিনটি আদালত বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বর্জন করা আদালতগুলো হলো—চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর