পিরোজপুরে ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে আটজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুর-২ আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন এবং পিরোজপুর-৩ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন রয়েছেন। প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর-০২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩০ হাজার ২৩৮টি। এর আট ভাগের এক ভাগ অর্থাৎ ২৮ হাজার ৭৭৯ ভোটের কম পাওয়ায় এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পিরোজপুর-২ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন (প্রাপ্ত ভোট ১৬ হাজার ২১৯), তার আপন ভাই জেপির সাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন (প্রাপ্ত ভোট ৪ হাজার ৭০৫), ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৯৭), ঈগল প্রতীকের প্রার্থী ফয়সাল খান (প্রাপ্ত ভোট ৩৯০) এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আনিসুর রহমান মুন্না (প্রাপ্ত ভোট ১৪৫)।

পিরোজপুর-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৯৮৭টি। এর আট ভাগের এক ভাগ অর্থাৎ ১৭ হাজার ১২৩ ভোটের কম পাওয়ায় এ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন—জাসদের মোটরগাড়ি প্রতীকের প্রার্থী করিম সিকদার (প্রাপ্ত ভোট ২১২), ফুটবল প্রতীকের প্রার্থী মো. তৌহিদুজ্জামান (প্রাপ্ত ভোট ২৩১) এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাশরেকুল আযম (রবি) (প্রাপ্ত ভোট ১৬৯)।

উল্লেখ্য, পিরোজপুরের তিনটি আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের মাত্র দুজন প্রার্থী ছিলেন। সেখানে নির্বাচিত হন জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী। এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমন এবং পিরোজপুর-৩ আসনে বিএনপির মনোনীত রুহুল আমীন দুলাল নির্বাচিত হন।

শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে রানু আক্তার (রুনা আক্তার নামেও পরিচিত) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছেন শিবিরের এক কর্মী। দুই সন্তানের জননী ওই নারী অভিযোগ করেন, তার স্বামী নূর মোহাম্মদ সুমন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর