চট্টগ্রামে অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ২৬ যানবাহন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম

চট্টগ্রাম নগরীর ঈদগাঁ বৌ বাজার এলাকায় অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। এতে গ্যারেজে থাকা ২০টি সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোটরসাইকেল এবং একটি রিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল রোববার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে গ্যারেজের প্রহরী মোহাম্মদ আলী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীদের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকতা জানান, গতকাল রাত পৌনে ২টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় গ্যারেজে থাকা ২০টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল এবং একটি রিকশা পুড়ে ছাই হয়ে যায়।

দিনমনি শর্মা আরও জানান, আগুনে গ্যারেজটির নাইটগার্ড মোহাম্মদ আলী আহত হন। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
উত্তরের সীমান্তঘেঁষা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় দিনে গরম থাকলেও রাতে হালকা ঠান্ডা পড়ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়-নীলফামারী ও আশপাশের এলাকায় সারা দেশের তুলনায় আগেই উপস্থিতি জানান...
সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
লোডিং...
```html ```

এলাকার খবর