টানা বৃষ্টিতে ফেনী-নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের আট জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ১৮ লাখের বেশি মানুষ। ফেনীতে বৃষ্টি ও ঢলে নতুন করে পানি ঢুকতে শুরু করেছে সদর উপজেলায়।

এদিকে, ফুলগাজী, পরশুরাম ও ছাগলানাইয়ায় বন্যাকবলিত তিন লাখের বেশি মানুষ। পৌর শহরসহ বন্যাকবলিত তিন উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি।

বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, ভারত থেকে তাদের সংবাদদাতা জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবিলা দপ্তর।

এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীর জেলা প্রশাসক তরিৎ কান্তি চাকমা তাঁর সরকারি এক্স অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন।

বৃষ্টি অব্যাহত আছে নোয়াখালীতেও। জেলার ৯ উপজেলায় ১৫ লাখ মানুষ পানিবন্দি। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর সব গ্রাম তলিয়ে গেছে। তলিয়েছে চৌদ্দগ্রাম ও নাঙলকোটা উপজেলাও। পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ।

ফেনীতে বাঁধভাঙা ঢল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলছেন, ১৯৮৮ সালের পর এই এলাকায় বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি।

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, ‘পরিস্থিতি এতটাই খারাপ যে, সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড।’

ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনীতে সড়কে ওঠা পানি পার হয়ে এলাকাবাসী নিজ গন্তব্যে যাচ্ছেন। ফাইল ছবি

বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে।’

চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরেও বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। পানি প্রবেশ করায় গতকাল থেকে বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম।

বন্যার পানিতে খাগড়াছড়ির সড়ক পানিতে তলিয়ে গেছে। ফাইল ছবি

এ ছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। পানিবন্দি ৫২০ পরিবার।

তথ্যসূত্র: বিবিসি বাংলা, সমির মল্লিক, ফেনী

আরও পড়ুন:

দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি সপ্তাহে কয়েক দফা বন্ধের মুখে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বিভিন্ন...
সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।
বরিশাল নগরীতে প্রায় ৭ লাখ মানুষের সুরক্ষায় জনবল সংকটে মেট্রোপলিটন পুলিশ। ৩৭৪ জন নাগরিকের নিরাপত্তায় রায়েছেন একজন পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বিএমপিতে আরও ৪টি থানা ও ৩টি ফাঁড়ির...
প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে আছে দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য দেয়া সরকারি গাড়ি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে অনেক গাড়ি। এছাড়া,...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর